ছবি: সংগৃহীত
সারাদেশ

শিক্ষকের থাপ্পড়ে শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষকের থাপ্পড়ে প্রতাপ চন্দ্র দাশ নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪ জন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আরেকজন শিক্ষক পলাতক রয়েছেন।

আরও পড়ুন : শাহবাগে চিকিৎসকদের আন্দোলন শুরু

সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে নিহতের বাবা দিনু চন্দ্র বাদী হয়ে ৫ শিক্ষকের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত শিক্ষকরা হলেন- নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম পাড়, সহকারী প্রধান শিক্ষক মুহিদ, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক অবকাশ খাঁ, অপর শিক্ষক হলেন শীতার্থ। পলাতক রয়েছেন মনিরুল ইসলাম।

আরও পড়ুন : ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার

কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, আটককৃত শিক্ষকদের মধ্যে একজন স্বীকারোক্তি দিয়েছেন, মৃত ঐ শিক্ষার্থীকে তিনি কয়েকটা চড়-থাপ্পড় মেরেছিলেন। তবে কোনো প্রকার লাঠিচার্জ করেননি।

তিনি বলেন, সোমবার সকালে নিহতের বাবা বাদী হয়ে ৫ জন শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। একজন শিক্ষক পলাতক রয়েছেন। এজন্য তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ৪ জন শিক্ষককে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন : পাকিস্তানে বাস খাদে পড়ে ১২ প্রাণহানি

এর আগে রোববার (১৬ জুলাই) রাতে কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও অফিস কক্ষের জিনিসপত্র ভাঙচুর করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রধান শিক্ষকসহ ৪ জন শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় বন্যা, নিহত বেড়ে ৩৯

প্রসঙ্গত, রোববার দুপুরে কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের চড়-থাপ্পড়ে প্রতাপ চন্দ্র দাশ নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিষয়টি জানাজানি হলে মৃত ছাত্রের মরদেহ স্কুলে প্রাঙ্গনে নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুলের অফিস কক্ষসহ বিদ্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

আরও পড়ুন : জি কে শামীমের ১০ বছর কারাদণ্ড

শিক্ষকদের অফিস কক্ষে অবরুদ্ধ করে অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি জানায় নিহতের সহপাঠীরা।

এ সময় শিক্ষকদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার পাশাপাশি ৭ টি মোটরসাইকেল ভাঙচুর করে তারা।

রোববার বিকেলে শিক্ষার্থীরা জানায়, সহপাঠীর জন্মদিন উপলক্ষ্যে স্কুলের ছাদে কেক কাটে প্রতাপ চন্দ্র দাশসহ আরও কয়েকজন শিক্ষার্থী। কেক কাটার পরে তারা টিকটক ভিডিও তৈরি করছিল।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নারীসহ নিহত ৪

বিষয়টি নজরে এলে সহকারী শিক্ষক অবকাশ খাঁ সেখানে গিয়ে শিক্ষার্থীদের নিষেধ করার এক পর্যায়ে তর্কে জড়িয়ে যায়।

এ সময় শিক্ষার্থীদের চড়-কিল-ঘুষি মারেন শিক্ষক। এর পরপরই বাড়ি চলে যায় প্রতাপসহ তার বন্ধুরা।

বাড়িতে গিয়ে প্রতাপের বমি শুরু হয়। পরে পরিবারের সদস্যরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা