রাজনীতি

৭৪ লাখ টাকাসহ বিমানবন্দরে ধৃত জামায়াত নেতা

সান নিউজ ডেস্ক

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের ব্যাগের টাকা গণনা শেষ হয়েছে। বুধবার সন্ধ্যায় সৈয়দপুর থানার ওসি রেজাউল করীম রেজা জানান, ওই ব্যাগে মোট ৭৪ লাখ রয়েছে।

পুলিশ জানায়, বেলাল উদ্দিন ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে বেলা ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুর আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বলেছেন, টাকাটি তার ব্যবসার কাজের। তবে এখন পর্যন্ত তিনি এই অর্থের উৎসের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

আটক হওয়ার পর অসুস্থ বোধ করলে বেলাল উদ্দিনকে অ্যাম্বুলেন্সে করে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে রংপুরে স্থানান্তর করা হয়েছে। বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। তিনি ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক।

বিকেলে সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম জানান, আজ দুপুর ১২টার দিকে নিয়মিত তল্লাশির সময় বেলাল উদ্দিনের লাগেজে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তাই তাকে আটক করা হয়েছে।

আটকের পর এক ভিডিও বার্তায় বেলাল উদ্দিন বলেন, তার কাছে থাকা ৫০ লাখ টাকা গার্মেন্টস ব্যবসার। তিনি নিজেকে ঠাকুরগাঁওয়ের সালন্দর ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন।

বেলাল উদ্দিনের আটকের ঘটনাকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক’ হিসেবে অভিহিত করেছে জামায়াত। দলটি বলছে, এ ঘটনা নির্বাচনের আগে তাদের বিতর্কিত করার অপপ্রয়াস।

দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আইনশৃঙ্খলা বাহিনী পরিকল্পিতভাবে নাটক সাজিয়েছে। ব্যাংক বন্ধ থাকায় বেলাল উদ্দিন ব্যবসায়িক প্রয়োজনে নগদ টাকা বহন করেছিলেন। এটা স্বাভাবিক বিষয়।

এহসানুল মাহবুব আরও বলেন, বিমানবন্দরের মতো সীমিত এলাকায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে এবং মানসিক চাপে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর দাবি, জামায়াত সব কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালনা করে এবং এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা চলছে এবং প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা