ছবি: সংগৃহীত
খেলা

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হার এড়ান রায়ান। ফলে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ম্যাচের ৬৮তম মিনিটে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন নেস্তোরি ইরানকুন্ডা। এরপর যোগ করা সময়ের ৯০+৫ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান রায়ান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল। অবশ্য এই সময়ে গোলও হজম করেনি তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে এস্তেভাও অস্ট্রেলিয়ার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে কার্লো আনচেলত্তির দল। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল। উল্টো ৬৮তম মিনিটে নেস্তোরি ইরানকুন্ডার গোলে পিছিয়ে পড়ে তারা।

সমতায় ফেরার জন্য এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল। রাফিনিয়ারা একাধিকবার সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল আসছিল না। শেষ পর্যন্ত যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কর্নার পায় ব্রাজিল। সেই সুযোগ থেকেই রায়ানের গোলে সমতায় ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা