ছবি: সংগৃহীত
খেলা

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

ক্রীড়া ডেস্ক

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২৬ মৌসুমে ক্লাবটির রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। এর ফলে ইউরোপের দ্বিতীয় ক্লাব হিসেবে বার্ষিক রাজস্বে এক বিলিয়ন ইউরোর মাইলফলক ছুঁয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

বার্সেলোনার সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আগের অর্থবছরের তুলনায় ক্লাবটির রাজস্ব বেড়েছে ৬৬ মিলিয়ন ইউরো। তবে আয় বাড়লেও পুরো মৌসুম শেষে ১৮ মিলিয়ন ইউরোর নিট ক্ষতির মুখে পড়েছে ক্লাবটি।

এক বিলিয়ন ইউরোর মাইলফলক স্পর্শের মধ্য দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় ক্লাব হিসেবে এই রেকর্ড গড়েছে বার্সেলোনা। কনসালটিং প্রতিষ্ঠান ডেলয়েটের ‘ফুটবল মানি লিগ’ অনুযায়ী, ২০২৩-২৪ মৌসুমে ১ দশমিক ০৪ বিলিয়ন ইউরো রাজস্ব নিয়ে প্রথম ক্লাব হিসেবে এই সীমা অতিক্রম করেছিল রিয়াল মাদ্রিদ।

পরের মৌসুমে রিয়ালের রাজস্ব আরও বেড়ে ১ দশমিক ১৬ বিলিয়ন ইউরোতে দাঁড়ায়। ডেলয়েটের সর্বশেষ তালিকায়ও সর্বোচ্চ রাজস্ব আয় করা ক্লাব হিসেবে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। এরপর রয়েছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট জার্মেই ও লিভারপুল।

বার্সেলোনা জানিয়েছে, চলতি মৌসুমেও রাজস্ব বৃদ্ধির ধারা ধরে রাখার প্রত্যাশা রয়েছে তাদের। একই সঙ্গে গত মৌসুমের আর্থিক ক্ষতি কাটিয়ে সামান্য হলেও নিট মুনাফায় ফেরার আশাও করছে কাতালান ক্লাবটি।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা