সংগৃহীত
স্বাস্থ্য

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি, নরসিংদী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্বাস্থ্য সুরক্ষাকে বেগবান করতে ২৫ হাজার নতুন মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। নরসিংদীতে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াৎ হোসেন এই তথ্য জানিয়েছেন।

আজ শুক্রবার মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে মন্ত্রী উল্লেখ করেন, গ্রামের সাধারণ নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের উপসর্গ দ্রুত চিহ্নিত করা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এই মিডওয়াইফরা মাঠপর্যায়ে কাজ করবেন। প্রাথমিক পর্যায়ে এসব রোগ ধরা পড়লে উপযুক্ত চিকিৎসায় রোগী সম্পূর্ণ সুস্থ হতে পারেন বলে তিনি জানান। এই বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও ছাত্রীদের নিয়ে বিশেষ কাউন্সেলিং কার্যক্রম চালুর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। এছাড়া, জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ইতোমধ্যে দেশের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য টিকাদান প্রকল্প চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

স্বাস্থ্যসেবা প্রসারের পাশাপাশি দেশের আত্মমর্যাদা ও পররাষ্ট্রনীতি নিয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানান, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বহু বন্ধু ও অংশীদার থাকবে, তবে কোনো দেশের খবরদারি বা প্রভুত্ব বরদাস্ত করা হবে না। দেশের ভূখণ্ডের ভৌগোলিক গুরুত্বের কথা তুলে ধরে তিনি ঘোষণা দেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের সীমানার এক ইঞ্চি জায়গাতেও বাইরের কারও আধিপত্য প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা