মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত্রী ও সংসদ সদস্য এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রয়াত জননেতা আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ শহরের মুন্সীরহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন বিএনপি ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মহিউদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শহর বিএনপির সাবেক সদস্যসচিব অ্যাডভোকেট মাহাবুব উল আলম স্বপন, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব, চরকেওয়ার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন মিঝি, বিএনপি নেতা হারুন উর রশিদ হারুন মেম্বার, লিটন মিঝি, সাবেক জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা, বিএনপি নেতা ঝন্টু মিঝি, সাহেব আলী মিঝি, নান্নু মিঝি, স্বপন মিঝি ও মাহফুজ মিঝিসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রয়াত আব্দুল হাইয়ের রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণ করা হয়। পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক উপমন্ত্রী ও ৫ বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল হাই।
সাননিউজ/বান্না