সারাদেশ

নরসিংদীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী

নরসিংদীতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) উদ্যোগে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক। এ সময় নরসিংদী জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারে সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, দৈনন্দিন খাদ্যাভ্যাসে পুষ্টির গুরুত্ব এবং পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জীবন গঠনে সঠিক পুষ্টির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি একটি সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এ জন্য শিশু, কিশোর-কিশোরী, নারী ও বয়স্ক ব্যক্তিসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে হবে।সেমিনারে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বারটান এর উপপরিচালক রেহেনা আক্তার, নরসিংদী সিভিল সার্জন ডা: মো: বুলবুল কবীর, স্থানীয় সরকার বিভাগ এর উপপরিচালক মো: সফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মুহাম্মদ শামসুজ্জামান,অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো: মোস্তাফিজুর রহমান,নরসিংদী সদর হাসপাতাল মেডিক্যাল অফিসার ডা: ফরিদা গুলশানারা কবীর, জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক, জেলা কৃষি সম্প্রসারন উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রাহমান,নরসিংদী জেল সুপার তারেক কামাল, নরসিংদী নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজিয়া হক,জেলা সমাজ সেবা উপপরিচালক মো: আসাদুজ্জামান সরদার জেলা মৎস্য কর্মকর্তা মনিকা দাস, জেলা কলকারখানা ও প্রতিষ্টান পরির্দশন এর সহকারী পরিচালক মো: তাওহিদুল হক ভুইয়া, জেলা বিসিক সহকারী মহাব্যবস্থাপক জহিরুল ইসলাম খান, জেলা পরিবেশ অধিদপ্তর পরির্দশক আরিফা,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন উপপরিচালক মো: হাবিব তৌহিদ ইমাম,জেলা যুবউন্নয়ন অধিদপ্তর সহকারী পরিচালক সুলতানা ফাহিমা জোহরা,ইসলামী ফাউন্ডেশন সহকারী পরিচালক মো: নাজমুল হাসান,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মীর বাবলুর রহমান, নরসিংদী মডেল অনলাইন প্রেসক্লাব সভাপতি বশির আহম্মদ মোল্লা, বারটান সহকারী বৈজ্ঞানিক কমকর্তা কাউছার আহমেদ, বারটান প্রশিক্ষক সুলতানা পারভীন মুক্তা প্রমুখ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা