ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় আকাশপথ খুলে দিলো ইরান

সান নিউজ অনলাইন

প্রায় ৫ঘণ্টা বন্ধ রাখার পর সব ফ্লাইটের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরান।

গতকাল বুধবার রাতে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে ওই দিন বিকেলে এক জরুরি নোটিশে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছিল তেহরান।

ইরানের আকাশসীমা বন্ধ থাকায় বিশ্বজুড়ে বিভিন্ন উড়োজাহাজ পরিবহন সংস্থার ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন ও সময়সূচিতে বিপর্যয় ঘটে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, গতকাল বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ওই সময় জানানো হয়েছিল, বিশেষ অনুমতিপ্রাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট ছাড়া অন্য কোনো উড়োজাহাজ ইরানের ওপর দিয়ে চলাচল করতে পারবে না।

ফ্লাইটের তথ্য পর্যবেক্ষক ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-জানিয়েছে, গতকাল রাত ১০টার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) কিছু আগে আকাশসীমা থেকে এ নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরপরই ইরানের নিজস্ব তিনটি উড়োজাহাজ পরিবহন সংস্থা-মাহান এয়ার, ইয়াজদ এয়ারওয়েজ ও আভা এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইট উড্ডয়ন করতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের আশঙ্কায় ইরান এ পদক্ষেপ নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগে মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতির কারণে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও লুফথানসার মতো এয়ারলাইনসগুলো ইরানের আকাশসীমা এড়িয়ে চলার ঘোষণা দেয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে জানিয়েছেন, পরিস্থিতি এখন ‘নিয়ন্ত্রণে’। তবে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

ইরানে চলমান সরকারবিরোধী সহিংস বিক্ষোভ ঘিরে দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা জোরালো হয়েছে। এমন পরিস্থিতিতে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

একজন পশ্চিমা সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, পরিস্থিতি পর্যালোচনা করে মনে হচ্ছিল যুক্তরাষ্ট্রের হামলা হয়তো আসন্ন। তবে তিনি এও উল্লেখ করেন যে, প্রতিপক্ষকে সবসময় অনিশ্চয়তার মধ্যে রাখা ডোনাল্ড ট্রাম্পের একটি পরিচিত কৌশল। মূলত হামলা হওয়ার আগের চরম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই ইরান তাদের আকাশপথ বন্ধ করেছিল বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে যদি তাদের ওপর কোনো হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদেশগুলোয় থাকা মার্কিন ঘাঁটিগুলোয় পাল্টা আঘাত হানবে তেহরান। এ হুমকির পর মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে ওয়াশিংটন।

তথ্যসূত্র:দ্য গার্ডিয়ান ও রয়টার্স

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা