ভুটান ফুটবল দল ।
খেলা
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে বিকেল সাড়ে তিনটায় বর্তমান টুর্নামেন্টে টিকে থাকার মিশনে লড়বে পাকিস্তান ও মালদ্বীপ।

অন্যদিকে, ফ্লাডলাইটের আলোয় রাত আটটায় নিজেদের টুর্নামেন্ট শুরুর লড়াইয়ে ভুটানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের এই সমীকরণে দলগুলোর বাঁচা-মরার পরিস্থিতি ও সাম্প্রতিক ফর্ম টুর্নামেন্টের উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

পাকিস্তান বনাম মালদ্বীপ: অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই :
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-২ ব্যবধানে হেরে বেশ বিপাকে পড়েছিল পাকিস্তান। ভারতের দ্বিতীয় সারির স্কোয়াডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই ৩ গোল হজম করে চরম নাজুক অবস্থায় পড়েছিল তাদের রক্ষণভাগ। মিস হয় পেনাল্টিও। তবে ম্যাচের শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে যোগ করা সময়ে মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে পরাজয়ের ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি তারা। ওই ম্যাচের শেষ মুহূর্তের দারুণ পারফরম্যান্সই মালদ্বীপের বিপক্ষে আজকের ম্যাচে আত্মবিশ্বাস জোগাচ্ছে সবুজ জার্সিধারীদের।

অন্যদিকে, মালদ্বীপের ফুটবল ইতিহাসের বর্তমান সময়টা বেশ কঠিন ও হতাশাজনক কাটছে। চলতি বছরে এশিয়ান কাপ বাছাইপর্বে তিমুর-লেস্তের বিপক্ষে কষ্টার্জিত ২-১ গোলের জয়টিই তাদের সবচেয়ে স্বস্তিদায়ক প্রাপ্তি। সাম্প্রতিক পারফরম্যান্সও তাদের পক্ষে কথা বলছে না; গত জুনে ডায়মন্ড জুবেলি টুর্নামেন্টে এই পাকিস্তানের বিপক্ষেই ৩-০ গোলে লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়েছিল তাদের।

এমনকি নিজেদের সর্বশেষ তিন প্রীতি ম্যাচে তারা প্রতিপক্ষের জালে বল পাঠানো তো দূরের কথা, উল্টো ১৪টি গোল হজম করে গভীর রক্ষণাত্মক সংকটে রয়েছে। ফলে আজকের ম্যাচে মালদ্বীপকে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ধরেই মাঠে নামবে পাকিস্তান। আজকের ম্যাচে পরাজিত দলটির জন্য গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া নিশ্চিত হয়ে যাবে, তাই ম্যাচটি দুই দলের জন্যই অস্তিত্ব রক্ষার লড়াই।

ভুটান বনাম শ্রীলঙ্কা: ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ও প্রথম মিশন :
দিনের অপর ম্যাচে মাঠে নামছে ভুটান ও শ্রীলঙ্কা। আসরের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলের আক্ষেপের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ভুটানকে।

ফলে নিজেদের দ্বিতীয় ও শেষ এই ম্যাচেও তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজকের ম্যাচটি হেরে গেলেই ড্রাগনদের সাফের মিশন চিরতরে শেষ হয়ে যাবে।

তবে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কার জন্য এটি হবে চলতি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। এখন পর্যন্ত কোনো ম্যাচ না খেলায় সম্পূর্ণ চনমনে ও নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে দ্বীপরাষ্ট্রের দলটি। ইউরোপ বা অন্য দেশের লিগে খেলা প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে গড়া শ্রীলঙ্কার স্কোয়াডটি বেশ ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী।

ভুটানের জন্য এই ম্যাচটি তাই অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং হতে চলেছে। প্রথম ম্যাচ হেরে যাওয়া ভুটান যেমন যেকোনো মূল্যে জয়ের ধারা খুঁজলতে চাইবে, তেমনি শ্রীলঙ্কাও জয় দিয়ে নিজেদের সাফ অভিযান রাঙাতে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে।


সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

শ্রীমঙ্গলে ২,১৬০০০ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেফতার ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২৮৮ পিস ভারত...

রাজশাহীতে ধানখেত থেকে উদ্ধার যুবকের মরদেহ

রাজশাহীর তানোর উপজেলায় ধানখেত থেকে বাবু শেখ (২৫) ন...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা