ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

সান নিউজ অনলাইন

ইরানের চলমান অস্থিরতা যুক্তরাষ্ট্র ‘খুব কাছ থেকে’ পর্যবেক্ষণ করছে এবং দেশটিতে ‘শক্তিশালী হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মুদ্রাস্ফীতি ও ইরানের মুদ্রা রিয়ালের দরপতনের জেরে ইরানে চলছে বিক্ষোভ। গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে দোকানদারদের ধর্মঘটের মধ্য দিয়ে এই বিক্ষোভের সূচনা হয়। এক সপ্তাহের ব্যবধানে তা বিস্তৃত আকার ধারণ করেছে এবং এখন বিক্ষোভকারীরা অর্থনৈতিক দাবির পাশাপাশি রাজনৈতিক দাবিও তুলছেন।

এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বাড়লে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরানে যা ঘটছে তা আমরা খুব কাছ থেকে দেখছি। আগের মতো যদি তারা মানুষ হত্যা শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটিতে শক্তিশালী আঘাত আসবে বলে আমি মনে করি।’

ইরানে চলমান বিক্ষোভ ঘিরে ট্রাম্পের এটি দ্বিতীয় প্রকাশ্য হুঁশিয়ারি। এর আগে ১ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছিলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের যদি ইরান গুলি করে ও সহিংসভাবে হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসতে প্রস্তুত।’ একই পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত, যেকোনো সময় ইরানে পদক্ষেপ নেওয়া হতে পারে।’

ইরানের ২৬টি প্রদেশের ৭৮টি শহরের মধ্যে অন্তত ২২টি স্থানে বিক্ষোভের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।

এদিকে, দেশজুড়ে চলমান বিক্ষোভকে ‘বিদেশি মদদপুষ্ট উসকানিদাতাদের কাজ’ বলে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি আরও কঠোর দমন-পীড়নের আহ্বান জানিয়ে বলেন, ‘কিছু উত্তেজিত লোক ও ভাড়াটে শত্রু ইসলাম ও ইরানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। প্রতিবাদ বৈধ, কিন্তু প্রতিবাদ আর দাঙ্গা এক নয়। কর্মকর্তাদের উচিত প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলা। তবে দাঙ্গাবাজদের সঙ্গে কথা বলা অর্থহীন।’

এর আগে আন্দোলনের মুখে পদত্যাগ করেছিলেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন। পরে অর্থনৈতিক চাপ সামলাতে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় আব্দুল নাসের হেম্মাতিকে।

এদিকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আগুনে ঘি ঢালেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি। নতুন বছরের এক বার্তায় আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান তিনি।

এমন অবস্থায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আন্দোলনের পেছনে বিদেশি চাপকে দায়ী করেন তিনি এবং নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা