ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ট্রাম্পের দাবি: আমেরিকার পারমাণবিক শক্তি দিয়ে বিশ্বকে ১৫০ বার ধ্বংস করা সম্ভব

সান নিউজ অনলাইন 

রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে; মার্কিন পারমাণবিক ক্ষমতা এখন শীর্ষে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার পারমাণবিক অস্ত্র এত শক্তিশালী যে “বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব।” রোববার সিএবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প আরও দাবি করেন, রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, যদিও তারা তা প্রকাশ্যে স্বীকার করছে না। তিনি বলেন, “আমাদের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে, রাশিয়ারও অনেক আছে, আর চীনও দ্রুত এগোচ্ছে।”

উপস্থাপিকা নোরা ও’ডনেল বলেন, বর্তমানে কেবল উত্তর কোরিয়াই পারমাণবিক পরীক্ষা করছে। ট্রাম্প পাল্টা মন্তব্য করে বলেন, “অন্য দেশগুলোও পরীক্ষা চালাচ্ছে; আমরাই একমাত্র দেশ হিসেবে পরে যেতে চাই না।”

ট্রাম্প কয়েক দিন আগে ৩০ বছরেরও বেশি সময় পর পারমাণবিক পরীক্ষা পুনরায় চালানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, “অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়। পরীক্ষা না করলে জানা যায় না এটি কাজ করে কি না।”

মার্কিন পারমাণবিক ক্ষমতা নিয়ে গর্ব প্রকাশ করে তিনি বলেন, “আমাদের শক্তি অন্য দেশের তুলনায় সেরা। রাশিয়া দ্বিতীয় স্থানে, চীন এখন পিছিয়ে; তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছতে পারে।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা