সারাদেশ

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ বাহাদুর রবিদাস ওরফে বাচ্চু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা এলাকায় অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার বাহাদুর রবিদাসের বসতবাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল ‘অফিসার্স চয়েস ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তাঁকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাহাদুর রবিদাস ওই এলাকার মৃত হিরালাল রবিদাসের ছেলে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

মুন্সীগঞ্জে আ’লীগের পক্ষে মিছিলের অভিযোগে আটক ৩৭ জনের জামিন

মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল ও অপরাধমূল...

আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় বাড়ির সামনে মাদক ব্যবসা ও বিক্রিতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা