ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানাল পাকিস্তান। রবিবার (২২ জুন) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে ইসলামাবাদ এই নিন্দা জানান। ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে সমর্থন করার একদিন পর যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানাল পাকিস্তান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের সকল নিয়ম লঙ্ঘন করেছে। আরো বলেছে যে, জাতিসংঘ সনদের অধীনে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে।

পাকিস্তান জানায়, ‘ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনের কারণে ওই অঞ্চলে উত্তেজনা ও সহিংসতা উদ্বেগজনক। উত্তেজনা আরও বৃদ্ধি পেলে এই অঞ্চল এবং এর বাইরেও মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে।’

পাকিস্তান আরো বলেছে, আমরা বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পত্তির প্রতি শ্রদ্ধা জানানোর এবং অবিলম্বে সংঘাতের অবসান ঘটানোর অপরিহার্য প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছি। সকল পক্ষকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে।

এর আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, পাকিস্তান জানিয়েছে যে, এই বছরের শুরুতে ভারত-পাকিস্তান সংঘর্ষের সময় তার নেতৃত্বের জন্য ২০২৬ সালে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়নকে তারা সমর্থন করবে।

রবিবার (২২ জুন) ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্চ এবং ইসফাহানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা