ছবি: সান নিউজ
বাণিজ্য

ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উপশাখাসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সম্মেলনটির আয়োজন করা হয়।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম. মাসুদ রহমান। সম্মেলনে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং ড. এম. কামাল উদ্দীন জসীমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও ২৭১টি উপশাখার ইনচার্জগণ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান বলেন, ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংক এবং জাতীয় অর্থনীতির স্তম্ভ। এই ব্যাংককে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে কর্মকর্তাদের দ্বিগুণ প্রচেষ্টা চালাতে হবে। নিবেদিত হয়ে পেশাদারিত্বের সঙ্গে কঠোর পরিশ্রম করতে হবে। উন্নত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে ব্যাংককে এগিয়ে নিয়ে যেতে হবে। এসএমই খাতে বিনিয়োগ আরও সম্প্রসারিত করতে হবে। তিনি ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অব্যাহত রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য সকলকে পরামর্শ দেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা