খেলা

মাদারীপুরে জাতীয় চ্যাম্পিয়ানশীপের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু

মাদারীপুর প্রতিনিধি

বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় চ্যাম্পিয়ানশীপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা মাদারীপুরে শুরু হয়েছে। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে রবিবার বিকেলে মাদারীপুর জেলা স্টেডিয়ামে অুনষ্ঠিত হয়। এতে মাদারীপুর জেলা একাদশ ও রাজবাড়ী জেলা একাদশ অংশগ্রহন করে। খেলার প্রথম অর্ধে খেলা গোল শুন্য শেষ হয়। দ্বিতীয় অর্ধে শুরুতই রাজবাড়ী ১-০ গোলে এগিয়ে যায়। এর কয়েক মিনিটের মধ্যে মাদারীপুর জেলা গোল করে খেলায় সমতা নিয়ে আসে। পরবর্তীতে খেলার ৭৫ মিনিটে মাদারীপুর জেলা গোল করে ২-১ এগিয়ে যায়। কিন্তু খেলার শেষ মুহুর্তে রাজবাড়ী একাদশ গোল করলে খেলা ২-২ গোলে ড্র হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা আজরিন তন্বী, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, চাতক চাকমা, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম কবীর,জেলা বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সান্টু খান, মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুসহ প্রমূখ। টুর্নামেন্টে রাজবাড়ী একাদশের ইকবাল ম্যাচ সেরা পুরস্কার লাভ করেন।
আগামী ১২ তারিখ রাজবাড়ী জেলা স্টেডিয়ামে মাদারীপুর জেলা একাদশ ও রাজবাড়ী জেলা একাদশের খেলা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ বাংলাদেশের ৬৪ জেলার পুরুষ সিনিয়র ফুটবল দলসমূহের অংশগ্রহণে গত ৩০ আগস্ট হতে ৮টি অঞ্চলে বিভক্ত হয়ে হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে শুরু হয়েছে। প্রথম রাউন্ডে ৮ অঞ্চলে ৩২ টি হোম ম্যাচ ও ৩২ টি এ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডে উন্নীত ৩২ টি দল হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে অংশগ্রহণ করবে। প্রত্যেক অঞ্চল হতে ২টি দল চূড়ান্ত পর্বে উন্নীত হবে। চূড়ান্ত পর্বে ৮টি রাউন্ড অব ১৬ এ খেলা, কোয়ার্টার ফাইনাল ৪টি, সেমি ফাইনাল ২টি খেলা এবং তৃতীয় স্থান নির্ধারণ ও ফাইনাল খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা