খেলা

বিসিবির নির্বাচন কমিশন ঘোষণা

ক্রিয়া ডেস্ক

অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সে জন্য আজ তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনের সদস্যদের নাম জানানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেইনকে। তাঁর সঙ্গে কমিশনে আছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।

১ সেপ্টেম্বর সিলেটে বোর্ড সভার পর জানানো হয়েছিল, অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে নির্বাচন। তখনই সভাপতি আমিনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয় নির্বাচন কমিশনের নাম প্রস্তাব করার। আজ সেই তালিকাই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বিসিবি। এখন নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার কাজ করবেন এই কমিশনের সদস্যরা।

সভাপতির লড়াইয়ে ইতিমধ্যে জমে উঠেছে আগ্রহ। বর্তমান সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে এবার মাঠে নেমেছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

মোট তিনটি ক্যাটাগরিতে বিসিবির পরিচালকরা নির্বাচিত হয়ে আসেন—ক্লাব থেকে ১২ জন (ক্যাটাগরি-২), বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন (ক্যাটাগরি-১) এবং সাবেক অধিনায়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে থেকে একজন (ক্যাটাগরি-৩)।

এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনয়ন দেয় আরও দুজন পরিচালককে।
সব মিলিয়ে এই ২৫ জনই চার বছরের জন্য নির্বাচিত হন। আর তাঁদের ভোটেই নির্ধারিত হবে বিসিবির পরবর্তী সভাপতি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা