সারাদেশ

কেশবপুরে জামায়াতের প্রার্থীর বাসভবনে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কেশবপুর, যশোর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬, কেশবপুর সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর বাসভবনে সন্ত্রাসী হামলা, আইন-শৃঙ্খলার অবনতি ভোটার ও জনমনে ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ ই ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যশোর-৬ কেশবপুর আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট মোঃ সাইদুর রহমান। লিখিত বক্তব্য পাঠ কালে তিনি বলেন গতকাল( ৮ই ফেব্রুয়ারী ২০২৬) গভীর রাত আনুমানিক ০১.১০ মিনিটের দিকে যশোর-৬ (কেশবপুর) আসনের ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর নিজ বাসভবনে সন্ত্রাসী গ্রুপ কর্তৃক হাত বোমা/ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা এই কাপুরুষোচিত, পরিকল্পিত ও ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি কেশবপুরে আইন-শৃঙ্খলার অবনতির একটি নগ্ন বহিঃপ্রকাশ। নির্বাচনী পরিবেশকে আতঙ্কিত করা, সাধারণ ভোটারদের ভয় দেখানো এবং একটি জনপ্রিয় প্রার্থীকে দমিয়ে রাখার জন্য এই ধরনের সন্ত্রাসী কৌশল গ্রহণ করা হয়েছে বলে আমরা মনে করি

আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই হামলা শুধু একজন প্রার্থীর ওপর নয়, এটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর সরাসরি আঘাত। এটি সংবিধান, গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকারকে চ্যালেঞ্জ করার শামিল ।

আমরা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি

এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে । সাথে ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে, ঘটনার নেপথ্যে যারা তাদেরকে সনাক্তপূর্বক দায়ীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ।

কেশবপুরে নির্বাচনী সময়কালে ভোটার, প্রার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের সকল অপচেষ্টা কঠোরভাবে দমন করতে হবে।

আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি, দাড়িপাল্লা প্রতীকের ভোটারদের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মনোবল নষ্ট করা যাবে না। সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন যশোর জেলার জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি মোঃ বিল্লাল হোসাইন, কেশবপুর উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ তবিবুর রহমান, পেশাজীবী বিভাগ কেশপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান প্রমুখ।এ ঘটনায় কেশবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন ঘটনার ব্যাপারে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি তবে তদন্ত চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা