সারাদেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মাদারীপুরে খেলাফত মজলিসের ১৫ নেতার পদ স্থগিত

মাদারীপুর প্রতিনিধি

দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ চৌধুরীসহ ১৫ নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে মাদারীপুর জেলা কার্য-নির্বাহী কমিটি শেষে এ ঘোষণা দেন কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম। এসময় নতুন ভারপ্রাপ্ত সভাপতি করা হয় মাওলানা লোকমান হোসেনকে।
পদ স্থগিত হওয়া নেতারা হলেন মাদারীপুর জেলা কমিটির সভাপতি মাওলানা হাবীব আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, মুফতি উসামা খান মাদানী, মাওলানা ইমরান হুসাইন খান, মাওলানা মুহাম্মাদুল্লাহ ফাহমী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহ জালাল খান, মাওলানা মারুফ বিল্লাহ সাক্বাফী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আল হাবীব, সহ-অফিস সম্পাদক মাওলানা সাজিদুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি ইমরান কাজী, জেলা নির্বাহী সদস্য মুফতি সরোয়ার হোসেন, রাজৈর উপজেলা সভাপতি মাওলানা আবুল বাশার, সাধারণ সম্পাদক মাওলানা অহিদুজ্জামান, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ ও শিবচর উপজেলা সভাপতি মাওলানা শাহ আলম তালুকদার।
সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসেন বলেন, মাদারীপুর-১ আসনে সাইদ উদ্দিন আহমাদ হানজালা ও মাদারীপুর-২ আসনে মুফতি আব্দুস সোবাহানকে ১১ দলীয় প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী করা হয়। কিন্তু এসব প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা না করে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে কিছু নেতারা প্রকাশ্যেই কাজ করছেন। এমন অভিযোগের বিষয় জেলা কার্য-নির্বাহী কমিটি আনসার ক্যাম্প সংলগ্ন জেলা কার্যালয় সভা করেন। এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির সাথে আলোচনা সাপেক্ষে ১৫ নেতার পদ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া এসব নেতাকে কোথাও দলীয় পদ না ব্যবহার করতে অনুরোধ করা হয়। আগামীতে লিখিতভাবে নির্বাহী কমিটির কাছে তাদের জবাব দেয়ার জন্যে বলা হয়েছে।
মাদারীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মিজবাহুল ইসলাম বলেন, ‘যদি তারা সন্তোষজনক জবাব দিতে না পারে, তাহলে তাদের স্থায়ীভাবে বহিস্কার করা হবে। দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করা কোনভাবেই মেনে নিতে পারি না। এটা দলীয় সাথে বেঈমানীর সামিল।’
সভায় জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ঘিরে ইসরাইল-তুরস্ক উত্তেজনা

সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে ইসরাইল ও তুরস্কের মধ্...

উলিপুরে সুশীল সমাজের সঙ্গে জলবায়ু ন্যায্যতা নিয়ে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত ম...

কমিউনিটি ব্যাংক-নগদের অংশীদারিত্বে রেমিট্যান্স ও ডিজিটাল আর্থিক সেবায় নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা