ছবি: সান নিউজ
শিক্ষা

মাদারীপুর জেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর রহমানকে সংবর্ধনা

মাদারীপুর প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মাদারীপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হওয়ায় মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় কলেজের প্রভাষক, শিক্ষক, শিক্ষার্থী ও কার্য পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস–২০২৬ উদযাপন ও গুণী অধ্যক্ষ নির্বাচন উপলক্ষে মাদারীপুর জেলায় শ্রেষ্ঠ গুণী প্রধান অধ্যক্ষ নির্বাচিত হন মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান। পরে মাদারীপুর জেলা কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাকে শ্রেষ্ঠ গুণী অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানের দক্ষ নেতৃত্ব, শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টা ও সুশাসনের কারণে মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজ আজ একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাঁর এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির জন্য গর্বের এবং ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমে আরও অগ্রগতির অনুপ্রেরণা হয়ে থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান বলেন, এই সম্মান একার নয়; এটি মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. আব্দুস সালাম, বিশিষ্ট শিক্ষা অনুরাগী আজগর আলী চৌধুরী, প্রতিষ্ঠানের দাতা সদস্য আনোয়ার হোসেন মোল্লা, ম্যানেজিং কমিটির সদস্য আহসান হাবিবসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরনো গডফাদাররা পালালেও তাদের শূন্যস্থান পূরণে সময় ল...

নদীতে বিলীন স্বামীর কবর, নিজের কবর নিয়ে শঙ্কা

আমার স্বামীর কবরটাও নদীতে চলে গেছে। এখন মানুষ মরলেও কোথায় কবর দেব, সেই চিন্তা...

অন্তঃসত্ত্বা অবস্থায় দুর্দান্ত অ্যাকশন দীপিকার

সাত মাসের অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দ্বিতীয় সন্তানের অপে...

কমলগঞ্জে ১২'শ গাছ কাটল বন বিভাগ

সরকার যখন প্রতিবছর ‘পরিবেশ বাঁচাও’ স্লোগান নিয়ে কোটি কোটি টাকা ব্...

এআই ক্যামেরার আওতায় ঢাকা-চট্টগ্রাম-মাওয়া মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ককে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এ...

বাগেরহাটে অনলাইন সহিংসতা প্রতিরোধে সভা আনুষ্ঠিত 

​বাগেরহাটে "অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, সাইবার নিরাপত্তা, সুরক্ষা ও ন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা