সারাদেশ
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা

নওগাঁর স্বাধীনতা বিরোধী ধর্মান্ধগোষ্টীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

নওগাঁ প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা এবং স্বাধীনতা বিরোধী চক্রান্তের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে প্রায় ঘন্টাব্যাপি এই প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুজ্জামান নান্টু, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়ালীউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, সমাজসেবক জাহিদ রব্বানি, জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম, সাবেক সভাপতি কায়েস উদ্দিন, হাতে খড়ি পরিচালক মাগফিরুল ইসলাম বিদ্যুৎ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সদস্য সাব্বির আহমেদ সহ অন্যরা। এসময় অন্যান্য মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- যাদের রক্তের বিনিময়ে আজ জাতীয় পতাকা অর্জন করেছি তাদের লাঞ্ছিত ও অবজ্ঞা করা হয়েছে। যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সেই জাতীর সূর্য সন্তান আজ অবহেলিত। কবর খননের পর পুরণ করে দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধারা আজ রাস্তায় নেমেছে। ৫ আগস্টের পর ৭১ এর বাংলাদেশ কারা যেন ছিনতাই করেছে। মুক্তিযোদ্ধারা গলায় জুতার মালা পরানো, চড় থাপ্পড় দেয়া অপমান ও লাঞ্ছিত হয়েছে। দাফনে বাঁধা দেয়া হয়েছে। তাদের মর্যাদাহানী হোক আমরা চাইনা। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানাই। আল্লাহর আইনকে তারা মানতে চায়না। যারা এ দেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল, যারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিল, তারা এখন বিরোধীদল। আমরা রক্ষা পেয়েছি। এই ধর্মান্ধ থেকে বের হয়ে আসতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্ত রক্ষা করতে হবে। বাংলা থেকে তাদের বিতারিত করতে হবে। সবাই মিলে এ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। রাষ্ট্র তাদের যথাযথ সম্মান দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয় মানববন্ধনে।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধাদান এর তীব্র নিন্দা ওপ্রতিবাদ জানিয়ে স্বাধীনতা বিরোধী ধর্মান্ধগোষ্টীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন ও দৃষ্টান্ত শাস্তির দাবি করেন মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামও অন্যান্য বক্তারা।

সাননিউজ/সুরাইয়া

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

উলিপুরে ইয়াবা সেবনকালে আটক ১, দুইজনকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের সময় সাব্বির হোসেন...

গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীলতা সৃষ্টিকারী কাউকেই ছাড়া হবে না

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তফিজুর রহমান বলেছেন, শিল্প...

জাল ব্যান্ডরোল মামলায় ৩ জনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড

মেহেরপুরে জাল ব্যান্ডরোলযুক্ত নকল আকিজ বিড়ি পাচার...

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আগামী বছর জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পন...

নওগাঁয় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

২০২৬ সালের প্রকাশিত ফলাফলে এবারে এইচএসসি পরীক্ষায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা