দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’। প্রতি মাসের প্রথম ও তৃতীয় রোববার রাত ১০টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।
তানভীর আহমেদ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ফেরদৌসী আহমেদ চৌধুরী। প্রথম পর্বের অতিথি হিসেবে থাকছেন কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমান।
বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা গুণিজনদের জীবনদর্শন, কর্মময় পথচলা, সংগ্রাম ও প্রতিকূলতা জয় করে সাফল্য অর্জনের গল্প তুলে ধরা হবে এ আয়োজনে। তাঁদের অভিজ্ঞতা ও জীবনবোধের মাধ্যমে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করাই অনুষ্ঠানটির মূল লক্ষ্য।
সান নিউজ / সুরাইয়া