সারাদেশ

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মাসুদ রানা,মোংলা

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রতিবেশী ফ্ল্যাটের শিশুকন্যাকে নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মোংলা থানায় মামলা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে তাঁর নামে বরাদ্দ করা সরকারি আবাসিক ফ্ল্যাটের বরাদ্দও বাতিল করা হয়েছে।

অভিযুক্ত কর্মচারীর নাম ইয়ার মো. সুমির (আইসি নম্বর-২৯৮৭)। তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের সিভিল অ্যান্ড হাইড্রোলিকস বিভাগের সিনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

মামলার সূত্র ও অভিযোগের বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার অ্যান্ড কনজারভেন্সি বিভাগের এক কর্মকর্তার মেয়ে। গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মোংলা থানায় এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর পৃথক লিখিত অভিযোগ দেওয়া হয়।

অভিযোগ পাওয়ার পর পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের অনুসন্ধানে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

রোববার দুপুরে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফ বিল্লাহ স্বাক্ষরিত অফিস আদেশে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯১-এর প্রবিধি ২(ক) ও ৩৯(খ) অনুযায়ী গুরুতর অপরাধে অভিযুক্ত হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই প্রবিধানমালার ৪৫(৫) অনুযায়ী জারি করা আদেশে বলা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এ ছাড়া কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে আরেকটি প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাঁর নামে বরাদ্দ করা সরকারি আবাসিক ফ্ল্যাট বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ।

সম্পত্তি বিভাগের সহকারী ব্যবস্থাপক মোস্তফা জামান স্বাক্ষরিত আদেশে স্থায়ী বন্দর মাধবী আবাসিক এলাকার এইচ-২/৬ নম্বর ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়।

আদেশ জারির তারিখ থেকে সাত দিনের মধ্যে ফ্ল্যাটটি খালি করে কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট খালি না করলে প্রচলিত বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত কর্মচারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফ বিল্লাহ বলেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সুশাসন বজায় রাখতে শিশু নির্যাতনের মতো গুরুতর অভিযোগে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি তাঁর বরাদ্দ করা আবাসিক ফ্ল্যাট বাতিলের নোটিশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তার শিশুকন্যাকে নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার পর থেকেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে তৎপর রয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের দল মাঠে কাজ করছে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেন তিনি।

এদিকে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারীরা। একই দাবি জানিয়েছেন এলাকার সাধারণ বাসিন্দা ও সচেতন নাগরিকেরা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

যাত্রীদের আতঙ্কের অপর নাম লাউয়াছড়া রেলপথ!

মৌলভীবাজারের সংরক্ষিত এলাকা লাউয়াছড়া জাতীয় উদ্যানে...

যুবদলের গ্যাস বেলুন ও ব্যানার উড়ে গিয়ে পড়েছে ভারতের আসামে

মৌলভীবাজার জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপল...

ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর!

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে পালিত হয়েছে হ্যালোইন উৎসব। এর রেশ ছড়িয়ে পড়েছ...

কমলগঞ্জের সৌন্দর্য গম্বুজবিশিষ্ট কেরামত আলী মসজিদ

মৌলভীবাজারের কমলগঞ্জে মো. কেরামত আলী জামে মসজিদ উপ...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা