শিক্ষা

নটর ডেম কলেজে পাসের হার ৯৮.৮৩, জিপিএ-৫ পেয়েছেন ২২২৯ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ। গত বছরের তুলনায় এবার সার্বিক পাসের হার কমেছে।

এদিকে, রাজধানীর অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজেও এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে কিছুটা অবনতি দেখা গেছে। চলতি বছর কলেজটি থেকে মোট ৩ হাজার ২৭২ জন শিক্ষার্থী পরীক্ষার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩ হাজার ২৫৬ জন। উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ২১৮ জন। সে হিসাবে কলেজটির পাসের হার ৯৮.৮৩ শতাংশ। এ বছর জিপিএ-৫ অর্জন করেছেন ২ হাজার ২২৯ জন শিক্ষার্থী। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৫৪ জন।

গত বছর নটর ডেম কলেজে জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৯০১ জন শিক্ষার্থী। সে বছর কলেজটির পাসের হার ছিল ৯৯.৮৮ শতাংশ।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে এবার মোট ২ হাজার ১২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ২ হাজার ৯৭ জন এবং অকৃতকার্য হয়েছেন ২৫ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮০৭ জন।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বা বাণিজ্য বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৭৪১ জন শিক্ষার্থী। এ বিভাগে অকৃতকার্য হয়েছেন ৭ জন। জিপিএ-৫ অর্জন করেছেন ৩৩৩ জন।

এ ছাড়া মানবিক বিভাগ থেকে ৩৮০ জন শিক্ষার্থী পাস করেছেন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৮৯ জন এবং অকৃতকার্য হয়েছেন ২২ জন শিক্ষার্থী।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পত্নীতলায় শত্রুতার জেরে আমন ধানে বিষ প্রয়োগের অভিযোগ

নওগাঁর পত্নীতলা উপজেলায় চরম শত্রুতার জেরে সাত বিঘা...

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লক্ষ্মীপুরে অধ্যক্ষ দেলোয়ারকে হয়রানির  প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্...

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা