সারাদেশ

রাজশাহীর কাজীহাটা নতুন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর কাজীহাটা নতুন জামে মসজিদের নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের আগে তিনি মসজিদটির দ্বিতীয় ও তৃতীয় তলার নির্মাণাধীন কাজ পরিদর্শন করেন। এ সময় রাসিক প্রশাসক মসজিদ নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মসজিদ কমিটির নেতৃবৃন্দের

সঙ্গে কথা বলেন।

পরে তিনি মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। এ সময় মসজিদের নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন প্রশাসক।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহম্মদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান সহ সিটি কর্পোরেশনের অন্যান্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় কাজীহাটা নতুন জামে মসজিদের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আব্দুস সাত্তার (শাহিন), ডা: হাবিবুল্লাহ সরকার, রবিউল আলম, সহ-সভাপতি মোঃ আকবর আলী, মোঃ সাদিকুল ইসলাম (বাবলু), মোঃ আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক খন্দকার তাজুল ইসলাম (তাজু) সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের মধ্যে শীর্ষে ঢাবি

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্কোপাস-ইনডেক্...

ভিকারুননিসায় পাসের হার ৯৪ শতাংশ, জিপিএ-৫ গতবারের চেয়ে অর্ধেক কম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের...

পত্নীতলায় শত্রুতার জেরে আমন ধানে বিষ প্রয়োগের অভিযোগ

নওগাঁর পত্নীতলা উপজেলায় চরম শত্রুতার জেরে সাত বিঘা...

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা