সারাদেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নরসিংদীর সাহ প্রতাবে অবস্থিত উক্ত কলেজ প্রাঙ্গণে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে ও জাঁকজমকপূর্ণ কয়েক শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক শিক্ষকদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের সভাপতি আলহাজ্ব মনজুর এলাহী।

কলেজের শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষার জাদুকর অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী বলেন, মানুষ জন্মগতভাবেই দুরন্ত ও চঞ্চল স্বভাবের হয়ে থাকে। একটি শিশুকে হাঁটি হাঁটি পা থেকে শুরু করে নির্দিষ্ট বয়স পর্যন্ত অভিভাবকরা শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে গড়ে তোলেন। পরবর্তী সময়ে তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় স্কুল ও কলেজজীবন। এ সময়ে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সঠিক সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা গেলে একজন শিক্ষার্থী সুশিক্ষিত, সুশৃঙ্খল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করাই নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাও শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ শিক্ষার্থীদের সুনাগরিক ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ফারুক সরকার, আমান উল্লাহ আমান, আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন এবং কলেজের শিক্ষক আব্দুল বাতেন ও শিক্ষক সারোয়ার হোসেন।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের সার্বিক উন্নতি, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

কাল বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে নতুন পে-স্কেল অনু...

স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের মধ্যে শীর্ষে ঢাবি

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্কোপাস-ইনডেক্...

ভিকারুননিসায় পাসের হার ৯৪ শতাংশ, জিপিএ-৫ গতবারের চেয়ে অর্ধেক কম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা