সারাদেশ
আশরাফ উদ্দিন বকুল এমপি

নদীভাঙন রোধে বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী

নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়নের বল্লভপুরে মেঘনার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন, নদী ভাঙ্গন রোধে ৪২ কোটি টাকা বরাদ্ধ প্রদান করেছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য,প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপি নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন আসলে রাস্তায় তোরণ নির্মান করে মোটর শুভাযাত্রার মাধ্যমে হাজার হাজার দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারন তাকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করা হয়।

শুক্রবার বিকালে নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়নের বল্লভপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় মানুষের দুর্ভোগ ও খোজঁখবর নেন, নদীভাঙন প্রতিরোধে ৪২ কোটি টাকা বরাদ্ধ টেন্ডার হওয়ার কথা জানান ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন, মেঘনা নদীর ভাঙন রোধ করে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করা আমাদের অন্যতম অগ্রাধিকার। নদীভাঙনের কারণে যাতে কোনো পরিবার সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে না পড়ে, সে জন্য কার্যকর ও টেকসই পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, নদীভাঙন রোধে বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন করতে হবে, যাতে দীর্ঘমেয়াদে নদীভাঙনের ঝুঁকি কমে আসে এবং স্থানীয় বাসিন্দারা নিরাপদে বসবাস করতে পারেন।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, মেঘনা নদীর ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে বল্লভপুর সহ আশপাশের এলাকার মানুষের বসতভিটা, কৃষিজমি ও জীবিকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত ও পরিকল্পিতভাবে নদীভাঙন প্রতিরোধের কাজ বাস্তবায়িত হলে রায়পুরার নদীর তীরবর্তী এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

পরে ভল্লবপুর যুব সমাজের উদ্যোগে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট মেঘা ফাইনাল খেলার অঅয়োজন করা হয়েছে।

মেঘনা নদীর পাড়ে উক্ত খেলায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সাখায়াত হোসেন সরকার,অনুষ্ঠানে সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চরসুবুদ্ধি ইউনিয়ন যুবদল যুগ্ম আহবায়ক,ইউপি মেম্বার পদ প্রার্থী মো: ইসমাইল মিয়া।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্ট মেঘা ফাইনাল খেলা শূভ উদ্ধোধন করেন আশরাফ উদ্দিন বকুল।

ফুটবল টুর্নামেন্ট মেঘা ফাইনাল খেলায় উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রাত্যাশী, উপজেলা কৃষক দলের সদস্য সচিব ময়নুল ইসলাম সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, রায়পুরা পৌর বিএনপির সেক্রেটারী সাইফুল ইসলাম পলাশ, চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রাত্যাশী বিএনপি নেতা মো: শরিফ,রায়পুরা পৌর সভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ, জেলা ছাত্রদলের সহসভাপতি শৈকত আহমেদ সুমন, উপজেলা মহিলা দল সভাপতি আফরিন আসাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন ভুইয়া, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আলকাছ মিয়া সহ সকল সহযোগী অংগসংগঠনের নেতৃবৃন্দরা ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৬ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা...

বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা; জলবায়ু সুরক্ষায় উদ্যোগ নিতে চান মামুনুর

আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে য...

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে গত বছরে...

সাগর উত্তাল, বৈরী আবহাওয়ার কবলে দুবলারচরের জেলেরা

মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন দুবলারচর...

গাইবান্ধায় ধানক্ষেত থেকে আ.লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার এড়াতে ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের হাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা