সারাদেশ

ইনানীতে গ্যাসের আগুন, প্রবেশে নিষেধাজ্ঞা, ১৪৪ ধারা জারি

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসে আগুন লাগার ঘটনায় ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে সাধারণ জনসাধারণের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। জননিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

প্রশাসনের আদেশ অনুযায়ী, গত ২৭ অক্টোবর সকাল ৭টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইনানী ছোট খাল ব্রিজসংলগ্ন একটি বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। এ সময় মাটির প্রায় এক হাজার ফুট গভীরে পাইপ প্রবেশ করানোর সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ শুরু করে।

ঘটনাস্থলে প্রাকৃতিক গ্যাসের মজুত থাকার সম্ভাবনা দেখা দেওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) একটি কারিগরি দল এলাকা পরিদর্শন ও পর্যবেক্ষণ করে। এ সময় দলটি পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেয়।

আদেশে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগুনের উৎস ও আশপাশের এলাকাকে বিভিন্ন নিরাপত্তা জোনে ভাগ করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আগুন জ্বালানো, ধূমপান, দিয়াশলাই বা লাইটার ব্যবহারসহ স্ফুলিঙ্গ সৃষ্টি হতে পারে এমন সব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি আগুনের উৎস থেকে আনুমানিক ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থানেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালে...

‘ফল খেতে চেয়েছিলাম কিন্তু ছেলেটাই পুড়ে মরে গেলো’

আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে ম...

নটর ডেম কলেজে পাসের হার ৯৮.৮৩, জিপিএ-৫ পেয়েছেন ২২২৯ শিক্ষার্থী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

বরিশাল বোর্ডে পাসের হার কমেছে ১৭.৭৩ শতাংশ

এক বছরের ব্যবধানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে বরিশাল...

পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ বেশি ছেলেদের

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় উল্লেখযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা