বিনোদন

সালমান শাহ হত্যা মামলা, ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর

বিনোদন ডেস্ক

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় কারাবন্দি অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন পুনরায় খারিজ করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাওহীদা আক্তার এ আদেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম ডনের জামিন আবেদন প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে উচ্চতর আদালতে জামিন চেয়েও কোনো ইতিবাচক সিদ্ধান্ত পাননি তিনি।

ডনের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলাম সাংবাদিকদের জানান, সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা দুটি সুরতহাল প্রতিবেদন, দুটি ময়নাতদন্ত প্রতিবেদন, ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে তাদের কাছে এটি আত্মহত্যার ঘটনা বলে প্রতীয়মান হয়েছে। এ যুক্তিতে দীর্ঘদিন ধরে কারাবন্দি ডনের জামিন চাওয়া হয়েছিল। তবে আদালত সেই আবেদন গ্রহণ করেননি।

গত ৯ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন ডন। পরে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। সিআইডির দাবি, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে তার মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ডনের জানা ছিল। কিন্তু তদন্তের সময় তিনি সেসব তথ্য গোপন করার চেষ্টা করেছেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন), যিনি সালমান শাহ নামে পরিচিত ছিলেন। তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করে আসছেন স্ত্রী সামিরা হক। অন্যদিকে, সালমান শাহর পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লিও ওরফে লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনসহ মোট ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৬ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা...

বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা; জলবায়ু সুরক্ষায় উদ্যোগ নিতে চান মামুনুর

আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে য...

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে গত বছরে...

সাগর উত্তাল, বৈরী আবহাওয়ার কবলে দুবলারচরের জেলেরা

মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন দুবলারচর...

গাইবান্ধায় ধানক্ষেত থেকে আ.লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার এড়াতে ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের হাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা