পিরোজপুরে নিহত মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফন ও জানাযা দেওয়ায় বাধা প্রদানের প্রতিবাদে মানববন্ধন করেছে মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণ।
সোমবার সকাল ১০ টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ১ ঘন্টাব্যপি মানববন্ধন করে। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মাদারীপুর জেলা শাখার আহবায়ক হাবিবুল হক এর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, মুক্তিযুদ্ধ কালীন খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেওয়ার দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী জানান।
উল্লেখ্য সম্প্রতি পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশরীর জানাযা ও লাশ দাফনে জামাত-শিবির বাধা সৃস্টিকরেন। মানব্ন্ধনে মাদারীপুর জেলার মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সাননিউজ/সুরাইয়া