সারাদেশ

মৌলভীবাজারে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই জহিরুল ইসলাম জসিম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার বড়গাছ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরের মৃত্যু হয়। নিহত জাহাঙ্গীর আলম বড়গাছ গ্রামের উম্মর মিয়ার ছেলে। তিনি ১৪ মাস বয়সী এক সন্তানের জনক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়নুল হক (২৮) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের সূত্রের বরাতে জানা যায়, উপজেলার রামপাশা গ্রামের লন্ডনপ্রবাসী দুলা মাস্টারের ছেলে রিপন আহমেদের জমি বিক্রিকে কেন্দ্র করে মধ্যস্থতাকারী জাহাঙ্গীরের পরিবারের সঙ্গে একই গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে মাহমুদ মিয়া (৩৫), মামুন মিয়া (৩০) ও ময়নুল হকের বিরোধ সৃষ্টি হয়। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরের চাচাতো ভাই সাহেল জমি কেনার জন্য দুইজন ক্রেতাকে নিয়ে আসেন। এ সময় জমি নিয়ে আলোচনার জন্য জাহাঙ্গীরের বড় ভাই জহিরুল ইসলাম জসিমকে ডেকে আনা হয়। তিনি ঘটনাস্থলে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন জমি বিক্রিতে বাঁধা দেন। একপর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হলে জসিমের মাথায় আঘাত করা হয় এবং দেশীয় অস্ত্র দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ভাইয়ের ওপর হামলার খবর পেয়ে জাহাঙ্গীর ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে জাহাঙ্গীর মারা যান। এ ছাড়া স্থানীয় মাদ্রাসার একটি বিষয় নিয়েও কিছুদিন আগে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়েছিল বলে জানা গেছে।

নিহতের বাড়িতর অবস্থা গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। নিহতের বাবা-মা ও পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় জাহাঙ্গীরের চাচা সুন্দর আলী অভিযোগ করেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। হামলার জন্য দা ও লাঠি আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল। মামুন,মাহমুদ ও ময়নুল-এই তিন ভাই তাঁদের ভাগনে সামি ও ভগ্নীপতি খয়েরকে নিয়ে জাহাঙ্গীর ও তাঁর ভাইয়ের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর অভিযুক্তদের পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলেও দাবি করেন সুন্দর আলী।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় ময়নুল হক নামে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

সাননিউজ/সুরাইয়া

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

উলিপুরে ইয়াবা সেবনকালে আটক ১, দুইজনকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের সময় সাব্বির হোসেন...

গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীলতা সৃষ্টিকারী কাউকেই ছাড়া হবে না

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তফিজুর রহমান বলেছেন, শিল্প...

জাল ব্যান্ডরোল মামলায় ৩ জনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড

মেহেরপুরে জাল ব্যান্ডরোলযুক্ত নকল আকিজ বিড়ি পাচার...

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আগামী বছর জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পন...

নওগাঁয় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

২০২৬ সালের প্রকাশিত ফলাফলে এবারে এইচএসসি পরীক্ষায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা