সারাদেশ

মাধবদী পৌরসভায় ৪৫ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদী পৌরসভায় প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে সড়ক, ড্রেন ও সড়কবাতি স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে পৌর এলাকার যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও নাগরিক নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নরসিংদীর মাধবদী পৌরসভার হোটেলপট্টি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের উদ্বোধন করেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব খায়রুল কবির খোকন।

মাধবদী পৌরসভার প্রশাসক আসমা জাহান সরকারের সভাপতিত্বে মাধবদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেন,জনগণকে দেওয়া সরকারের সব অঙ্গীকার ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে। এ জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং রাষ্ট্র গঠনের কাজে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, মাধবদী পৌরসভার উন্নয়নকাজের অগ্রগতির জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়ায় নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও জনতার মেয়র খ্যাত মো. আনোয়ার হোসেন আনুর প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় দুটি প্যাকেজের মাধ্যমে মাধবদী পৌরসভার বিভিন্ন এলাকায় এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় সড়কবাতি স্থাপন, আরসিসি রাস্তা নির্মাণ এবং আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫ কোটি টাকা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেয়র খ্যাত নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন আনু। তিনি বলেন, প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে মাধবদী পৌরসভার দীর্ঘদিনের সড়ক যোগাযোগ সমস্যার উন্নতি, জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশন ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং রাতের বেলায় সড়কে চলাচলের নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন ও আধুনিক নগরায়ণে এসব উন্নয়ন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা।

এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মোহসীন হোসাইন বিদ্যুৎ,জেলা ছাত্রদলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদ,মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা বিএনপির সদস্য কাজী ওয়াসিমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত ২৬ হাজার ঘনফুট বালু জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বি...

ভোলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডারভিত্তিক বৈষম্...

চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের গনসংযোগ, শোডাউন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্য...

‘জিন্নী হুজুরের’ নামে প্রতারণা, ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৪

মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করে দেওয়া...

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা