সারাদেশ

শান্তি,সমৃদ্ধির ও চাঁদাবাজ মুক্ত কেশবপুর গড়তে চাইঃ অধ্যাপক মোক্তার আলী

কেশবপুর, যশোর প্রতিনিধি

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ) বিকেলে কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়।সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবু সাঈদ এর সভাপতিত্বে ও সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্যের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জনসভায় উপস্থিত সকল নেতাকর্মী এবং সাধারণ জনতাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সবাইকে নিয়ে শান্তি ও সমৃদ্ধির এবং চাঁদাবাজমুক্ত কেশবপুর গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবার আহবান জানান।জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদের সদস্য মাওলানা মোঃ আব্দুস সামাদ,এন সি পি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ সম্রাট হোসেন, পেশাজীবি বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি এ্যাড ওজিয়ার রহমান, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ সাইদুর রহমান,জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সমাজ কল্যাণ ও প্রচার সম্পাদক কৃষিবিদ প্রভাষক তাজামুল ইসলাম, কেশবপুর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল খালেক প্রমুখ।এ সময় অত্র ইউনিয়ন জামায়াতে ইসলামী ও উপজেলা জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা