সারাদেশ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলার লৌহজং উপজেলার হলুদিয়া ইসরাত কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা যুবদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি রফিক আহমেদ ডলার। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল।

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল আহমেদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুজাম্মেল হক মুন্না। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শহর যুবদলের সদস্যসচিব মো. রায়হান কবির, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নুর হোসাইন, লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেনসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভার পাশাপাশি দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমে পাঁচ শতাধিক মানুষকে সেবা দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকেরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজনের মধ্য দিয়ে জনসেবামূলক কর্মকাণ্ডে যুবদলের অংশগ্রহণকে আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা