সারাদেশ

ফুলবাড়ীতে বিদেশী  শুটার গান, গুলি ও মাদক উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকা হতে বিদেশী ০২টি ওয়ান শুটার গান এবং ০৪ রাউন্ড গুলি ও ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার করেন। এ বিষয়ে ফুলবাড়ীর ব্যাটালিয় (২৯ বিজিবি) অধিনায়ক বিএ-৫৮২৩ লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি গত বুধবার দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিং এ তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার ০৬টি উপজেলা এবং সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোষ্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি চালানের সাথে কিছু সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ সীমান্ত অতিক্রম করে নির্দিষ্ট এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকতে পারে।

এর পরিপ্রেক্ষিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর একটি চৌকস টহল দল গত ২/৩ সপ্তাহ যাবৎ সীমান্তে অস্ত্র চোরাকারবারীদের গ্রেফতারের উদ্দেশ্যে কাজ করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর একটি টহল দল মোহনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কোতয়ালী থানাধীন শংকরপুর ইউনিয়নের অন্তর্গত গিলাবাড়ী নামক স্থানে ওত পেতে থাকে এবং গতকাল ০৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০৩.২৫ ঘটিকায় সীমান্ত পিলার ৩০৮/১৯-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উক্ত স্থানে (গিলাবাড়ী নামক) চোরাচালানীগণ দৃশ্যমান হলে টহল দল ঘেরাও এর উদ্দেশ্যে তাদের দিকে অগ্রসর হয়। এ সময় তারা বিজিবি'র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট রক্ষিত ০৬টি মালামাল ভর্তি বস্তা ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দল বস্তাগুলো খুলে তার ভিতরে রক্ষিত ০২টি বিদেশী ওয়ান শুটার গান, ০৪ রাউন্ড গুলি জব্দ করে। এছাড়াও উক্ত বস্তাগুলো থেকে ১০০ বোতল ফেন্সিগ্রীফ, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশী মদ এবং ২৭ বোতল আমলকুল উদ্ধার করা হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এলাকার পাশাপশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং যে কোন অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার পাশাপাশি সীমান্তকেও শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উক্ত সময়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক বিএ-৫৮২৩ লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, উপ অধিনায়ক বিএ-৬১৪২ মেজর মোঃ আমিনুর রহমান, জি+ এবং বিজিডিও- ৩২৫ সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, পিবিজিএমএস উপস্থিত ছিলেন। এছাড়ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা