ছবি: সংগৃহীত
খেলা

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

সান নিউজ অনলাইন

ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার-সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সহকারী সচিব ফিরোজ খান সই করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের কট্টর হিন্দুত্ববাদী চাপের কারণে বিসিসিআই শনিবার (৩ জানুয়ারি) ভারতের ক্রিকেট বোর্ডের অধীনে আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠিতব্য আইপিএল খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে। এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। সিদ্ধান্তে বাংলাদেশের জনগণকে আহত, ক্ষুব্ধ ও মর্মাহত করেছে।

সরকার নির্দেশ দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল-এর সব খেলা, অনুষ্ঠান এবং সম্প্রচার বন্ধ থাকবে। জনগণের স্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফলে, ২০২৬ সালের আইপিএল বাংলাদেশে কোনো টেলিভিশন বা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে না। খেলোয়াড়দের প্রতি এমন আচরণের প্রতিক্রিয়ায় দেশের ক্রিকেটপ্রেমীরা সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে।

এর আগে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

উল্লেখ্য, আইপিএলের নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স।

বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে আইপিএল থেকে মুস্তাফিজকে নিষিদ্ধের দাবিতে ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আন্দোলন করে আসছিল। ধারণা করা হচ্ছে, এর পরিপ্রেক্ষিতেই মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় বিসিসিআই।

এ বিষয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে।”

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা