ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বোর্ড অব পিসে’-এ যোগ না দিলে ফরাসি পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাবেন ট্রাম্প

সান নিউজ অনলাইন

নিজের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদে ফ্রান্সকে যুক্ত করতে এবার ভিন্ন কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই উদ্যোগে যোগ দিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে বাধ্য করতে দেশটির ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।

স্থানীয় সময় গতকাল সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন।

বিশ্বজুড়ে চলমান বিভিন্ন যুদ্ধ ও সংঘাত নিরসনের লক্ষ্য নিয়ে ট্রাম্প এই ‘বোর্ড অব পিস’ গঠনের উদ্যোগ নিয়েছেন।

এমানুয়েল মাখোঁ এই বোর্ডে যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন-একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বিদ্রূপ করে বলেন, ‘তিনি (মাখোঁ) কি তাই বলেছেন? আসলে কেউ তাঁকে এই বোর্ডে চায় না। কারণ, খুব শিগগিরই তিনি ক্ষমতা থেকে বিদায় নিচ্ছেন।’

এরপরই শুল্কের হুমকি দিয়ে ট্রাম্প বলেন, ‘আমি ফরাসি ওয়াইন আর শ্যাম্পেইনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাব। তখন দেখবেন তিনি ঠিকই যোগ দেবেন। অবশ্য তাঁকে যোগ দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।’

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ফ্রান্স আপাতত ট্রাম্পের এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা ঘোষণার সময় ট্রাম্প প্রথম এই বোর্ড গঠনের প্রস্তাব দিয়েছিলেন। সম্প্রতি বিশ্বের প্রায় ৬০টি দেশের কাছে এ–সংক্রান্ত একটি খসড়া সনদ পাঠিয়েছে ওয়াশিংটন।

রয়টার্সের হাতে আসা ওই নথিতে দেখা গেছে, কোনো দেশ যদি এই বোর্ডের সদস্যপদ তিন বছরের বেশি স্থায়ী করতে চায়, তবে তাদের নগদ ১০০ কোটি ডলার চাঁদা দিতে হবে।
ট্রাম্পের এই উদ্যোগকে আন্তর্জাতিক কূটনীতিকেরা সন্দেহের চোখে দেখছেন। তাঁদের মতে, এটি জাতিসংঘের কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

একই দিনে ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও এই বোর্ডের সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্প বলেন, ‘তাঁকে (পুতিন) আমন্ত্রণ জানানো হয়েছে।’

বিশ্লেষকেরা মনে করছেন, ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখল বা ফরাসি পণ্যে উচ্চ শুল্ক আরোপের মতো একের পর এক আক্রমণাত্মক সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে খাদের কিনারায় ঠেলে দিচ্ছেন।

তথ্যসূএ: রয়টার্স

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা