জাতীয়

পেট্রোল-অকটেনে স্বস্তি আসছে: বিপিসি

আমার বাঙলা ডেস্ক

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিভাগীয় শহরগুলোর ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেন সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

বুধবার বিপিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগে যেখানে ফিলিং স্টেশনগুলোতে বরাদ্দ কমিয়ে ২৫ শতাংশ হারে সরবরাহ করা হচ্ছিল, সেখানে এখন তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ প্রতিটি ফিলিং স্টেশনের নির্ধারিত বরাদ্দ চার্ট অনুযায়ী গড় বিক্রয়ের তুলনায় ১৫ শতাংশ কম জ্বালানি সরবরাহ করা হবে। আগে ২৫ শতাংশ কম সরবরাহ করা হচ্ছিল । অর্থাৎ আজ থেকে ১০ শতাংশ বেশি তেল পাবে পাম্পগুলো।

বিপিসি জানায়, চলমান বৈশ্বিক সংকটের মধ্যেও জনসাধারণের চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বরাদ্দ চার্ট অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপারভাইজার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্থাটি আশা করছে, এই ব্যবস্থার মাধ্যমে দেশের বিভাগীয় শহরগুলোতে পেট্রোল ও অকটেনের সরবরাহ স্বাভাবিকের হবে। এদিকে নিবন্ধিত গ্রাহকদের সরাসরি জ্বালানি সরবরাহ নিশ্চিতের নির্দেশ দিয়েছে বিপিসি।

আজ পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিসি জানায়, তাদের অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর নিবন্ধিত গ্রাহকদের সরাসরি তেল সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট কোম্পানিগুলো ইতোমধ্যে সরবরাহ কার্যক্রম অব্যাহত রেখেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানি কার্যক্রম আগেই নির্ধারিত হয়েছে এবং সেই অনুযায়ী নিয়মিতভাবে জাহাজে করে তেলের চালান দেশে আনা হচ্ছে। আমদানি করা জ্বালানি তেল প্রধান স্থাপনা থেকে বিভিন্ন ডিপোতে পাঠানো হচ্ছে এবং সেখান থেকে বিপণন কোম্পানির মাধ্যমে গ্রাহকদের কাছে সরবরাহ করা হচ্ছে।

বিপিসি জানিয়েছে, নিবন্ধিত সরাসরি গ্রাহকদের জ্বালানি সরবরাহে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য বিপণন কোম্পানিগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে শিল্প ও বাণিজ্যিক খাতে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিসির সচিব শাহিনা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা