জাতীয়

সংবিধান সংস্কার আদৌ হবে কি?

আমার বাঙলা ডেস্ক

নির্বাচনের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের যে সময়সীমা অনিশ্চয়তায়। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের ১০ অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদ নির্বাচনের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বানের অনুরূপ পদ্ধতিতে পরিষদের সভা আহ্বান করতে হবে। অর্থাৎ, রাষ্ট্রপতি পরিষদের অধিবেশন আহ্বান করবেন। সভা আহ্বান না করা হলে কী হবে, তা বলা নেই আদেশে। এমন পরিস্থিতিতে জাতীয় সংসদের আজকের অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টিকে সামনে আনতে পারে বিরোধী দল। এতে প্রথম দিনের মতো আজও সংসদে উত্তাপ ছড়াতে পারেন নেতারা।

গতকাল শনিবার বিএনপি বলছে, পরিষদের বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত হবে। অন্যদিকে সভা আহ্বানে সরকারকে আলটিমেটাম দিয়ে জামায়াতে ইসলামী বলছে, গণভোটের রায় কার্যকর না করলে তারা রাজপথে যেতে বাধ্য হবে। আর এনসিপির দাবি, সভা আহ্বান না করে প্রধানমন্ত্রী গণভোটের গণরায় অমান্য করেছেন। গত ১৩ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ফল প্রকাশিত হয়। এ হিসাবে আজ ৩০ দিনের সময়সীমা শেষ হচ্ছে। সময় পার হওয়ার পর কী হবে– এ বিষয়ে সাবেক ঐকমত্য কমিশনের সদস্যরাও মন্তব্য করতে রাজি হননি।

এদিকে পরিষদের ভবিষ্যৎ গণভোট এবং আদেশের বৈধতা নিয়ে করা রিটে হাইকোর্ট ইতোমধ্যে রুল জারি করেছেন। ফলে কেউ কেউ বলছেন, আদালতের ওপরও বিষয়টি নির্ভর করছে।

গত বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে সংবিধান সংস্কারে ৪৮টি প্রস্তাব করা হয়, যা জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়। গত সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর তৃতীয় দফার সংলাপে সনদ বাস্তবায়নে ছয়টি পদ্ধতি প্রস্তাব করা হয়। সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং আদেশের ওপর গণভোট আয়োজনের সুপারিশ করে সাবেক ঐকমত্য কমিশন।

বিএনপি গণভোটে একমত হলেও, আদেশ জারির বিপক্ষে ছিল। গত ১৩ নভেম্বর অন্তর্বর্তী সরকারের অনুমোদনে রাষ্ট্রপতি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করেন। এর ওপর গত ১৩ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের দিনে গণভোট হয়। ৬৮ শতাংশের বেশি ভোটে আদেশটি অনুমোদন হয়।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেন, সংবিধানে ৭২ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেন। একই পদ্ধতিতেই পরিষদের সভা আহ্বান করার কথা। প্রধানমন্ত্রী পরামর্শ দেননি বলেই রাষ্ট্রপতি সভা ডাকেননি। এর মাধ্যমে প্রধানমন্ত্রী গণভোটের রায়কে লঙ্ঘন করেছেন। কেন তিনি এই কাজ করেছেন, এর ব্যাখ্যা দিতে হবে।

বিএনপি সূত্র জানিয়েছে, দলটির অবস্থান হলো ৩০ পার হলে তারা আর সংস্কার পরিষদের অধিবেশন ডাকবে না। সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তারা এই প্রক্রিয়া এড়িয়ে যাবে এবং সে অনুযায়ী নিজেদের মত করে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

পরিষদের অধিবেশন ডাকতে গতকাল সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জামায়াত জোট। অন্যথায় রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা। রাজধানীর মগবাজারে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর জোটের সমন্বয়ক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সনদ বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা না নিলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হবে বিরোধী জোট। সরকার যদি আজ রোববারের মধ্যে পরিষদের অধিবেশন না ডাকে বা ডাকার ব্যবস্থা না করে, তাহলে জাতির কাছে ক্ষমা পাবে না। সংসদ নেতাসহ সরকারকে দায়দায়িত্ব নিতে হবে।

জামায়াত জোট বলছে, বিএনপি ৫১ শতাংশ ভোট পেয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও গণভোটে হ্যাঁ পেয়েছে ৬৯ শতাংশ ভোট। বিএনপির চেয়ে জুলাই সনদের ম্যান্ডেট বড়।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা