ছবি: সান নিউজ
সারাদেশ

কুষ্টিয়ায় তালিমুল কোরআন মাহফিলে দুষ্কৃতকারীদের হামলার অভিযোগ  

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে তালিমুল কোরআন মাহফিলে দুষ্কৃতকারীদের হামলা, মহিলাদের লাঞ্ছনা ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মিরপুর উপজেলা জামায়াতের ইসলামির কার্যালয়ে স্থানীয় বহলবাড়িয়া ইউনিয়ন শাখার সভানেত্রী এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বহলবাড়িয়া ইউনিয়ন শাখা মহিলা বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বহলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের সভানেত্রী লিখিত বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত মাসব্যাপী মহিলাদের গণসংযোগ ও দাওয়াতী কর্মসূচির অংশ হিসেবে গত ১০ আগস্ট সোমবার বিকেলে বহলবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড খাঁড়ারা নতুনপাড়া গ্রামে মোঃ সোহেলের বসত বাড়িতে এক তালিমুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল চলাকালীন শেষের দিকে স্থানীয় বিএনপি নেতা রাজ্জাক মাস্টার এর নেতৃত্বে স্থানীয় মোঃ এলেম, মোহাম্মদ ফারুক, রুবেলসহ অজ্ঞাত ৪-৫ জন দুষ্কৃতকারী হঠাৎ বাড়ির প্রাচীর টপকিয়ে তালিমুল কোরআন মাহফিলে অংশগ্রহণকারী পর্দাশীলা মহিলাদের মধ্যে জোরপূর্বক ঢুকে পড়ে।

লিখিত বক্তব্যে আরও বলেন, অনধিকার প্রবেশ করেই রাজ্জাক মাস্টার অত্যন্ত জঘন্য ও অশালীন ভাষায় গালিগালাজ করে সেখানে উপস্থিত মহিলাদের শারীরিক নিগ্রহের উসকানি দেয়। তার নির্দেশে এলেম ও ফারুকসহ অন্য হামলাকারীরা আমাদের পর্দাশীল মা-বোনদের চরম অশ্লীল ভাষায় গালিগালাজ করে, তাদের চুল ধরে টানাটানি করে এবং বোরখা ও পোশাক টেনে তাদের চরমভাবে লাঞ্ছিত ও বেআব্রু করে। এই ন্যাক্কারজনক, বর্বর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গত ৫ আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লব-পরবর্তী সময়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে প্রতিটি নাগরিকের ধর্ম পালন ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা থাকবে এবং আমাদের মা-বোনদের জীবন, মর্যাদা ও ইজ্জত নিরাপদ থাকবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজ পবিত্র তালিমুল কোরআনের মাহফিলে ঢুকে মহিলাদের ওপর এই ধরনের হীন আক্রমণ সেই নিরাপত্তার স্বপ্নকে চরমভাবে ক্ষুন্ন করেছে।

জামাতের নেত্রী দাবি করে বলেন, অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্ত রাজ্জাক মাস্টারসহ এলেম, ফারুক, রুবেল ও অন্যান্য সকল দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করতে হবে। প্রকাশ্যে মা-বোনদের লাঞ্ছিত ও অপমান করার অপরাধে আইনানুগ দ্রষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে যেকোনো ধর্মীয় কর্মসূচি ও মা-বোনদের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা