ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

হরমুজের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে বলে ট্রাম্পের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। প্রণালিতে থাকা মাইন শনাক্ত ও অপসারণের কাজও মার্কিন বাহিনী চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হরমুজ এখন খোলা।’ তার দাবি, বর্তমানে প্রণালিটির নিয়ন্ত্রণ একমাত্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাতে। তবে সেখানে মাঝে মাঝে নতুন করে মাইন পেতে রাখা হচ্ছে বলেও জানান তিনি। মার্কিন বাহিনী সেগুলো শনাক্ত করে সরিয়ে ফেলছে বলে উল্লেখ করেন ট্রাম্প।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথে ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের কথা জানা গেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। প্রতিদিন এ পথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল-জাজিরা ও সিএনবিসি

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা