সারাদেশ

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

​পঞ্চগড় প্রতিনিধি

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। হিমেল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে কমছে রাতের তাপমাত্রা, যা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দিনের বেলা রোদের তেজ কিছুটা উষ্ণতা ছড়ালেও সন্ধ্যা নামতেই চারপাশ ঢেকে যাচ্ছে কুয়াশায়, আর ভোর পর্যন্ত স্থায়ী হচ্ছে কনকনে ঠান্ডা অনুভূতি। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে জেলার তাপমাত্রার পারদ আরও এক ডিগ্রি নিচে নেমেছে।

​সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টা ও ৮টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস।গত রবিবার তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।

​আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দিনের বেলা রোদযুক্ত গরম আবহাওয়া বিরাজ করলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি দ্রুত বাড়তে থাকে। ভোরে হালকা কুয়াশার দেখা মিললেও অনেক সময় পুরো এলাকাই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে। গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও আজ তা ১৫ ডিগ্রিতে নেমে এল। এর আগে রোববার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং একই দিন বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ ডিগ্রি সেলসিয়াস।

​আবহাওয়া ও প্রকৃতির এই পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। জেলা শহরের বাসিন্দা আরিফুর রহমান জানান, শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করেছে এখানকার প্রকৃতি। বিশেষ করে রাত ও সকালে শীতের তীব্রতা বেশ অনুভূত হচ্ছে। বাধ্য হয়েই এ সময় গরম কাপড় পরে জরুরি কাজে ঘরের বাইরে বের হতে হচ্ছে।

​তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ। দিন যত গড়াবে, হিমালয়ের কাছাকাছি এই অঞ্চলে শীতের প্রকোপ তত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

আইনগত পথেই শেখ হাসিনাকে ফেরানো হবে: আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বর্তমান প্রশাসন পুরোপুরি আই...

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম গেলেন রাজশাহীর রাকীন

পুরুষদের টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দ...

মৌলভীবাজারে ১৫ দিনে ৭০ জনকে পুশইনে বিএসএফের চেষ্টা রুখে দিলো বিজিবি

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্ত দিয়ে গত...

সাভারে রাতের আঁধারে দুই বাসে আগুন, জনমনে আতঙ্ক

সাভারে আবারো এক রাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে...

যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা