মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্ত দিয়ে গত ১৫ দিনে প্রায় ৭০ জনকে বাংলাদেশে পুশইনে ভারতীয় বিএসএফের চেষ্টা প্রতিহত করেছে ৫২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
সম্প্রতি শীতের ঘন কুয়াশায় রাত এবং ভোরে দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চলসংলগ্ন সীমান্তে এসব ঘটনা ঘটছে। ৫২ বিজিবি ব্যাটালিয়ন দ্রুত পদক্ষেপে, নিবিড় নজরদারি ও স্থানীয়দের সহযোগিতায় এসব পুশইনের চেষ্টা প্রতিহত করতে সক্ষম হতে পেরেছে।
বিজিবি সূত্রের বরাতে জানা গেছে, সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
তিনি বলেন, গত ১৫ দিনে প্রায় ৭০ জনকে আমরা পুশইনের চেষ্টায় প্রতিহত করেছি। ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য ও আধুনিক নজরদারির মাধ্যমে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দিন-রাত টহল জোরদার করা হয়েছে।
জাতীয় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের স্বার্থ সমুন্নত রাখতে ৫২ বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক ৫২ বিজিবি'র তথ্য সূত্র।
সাননিউজ/বান্না