সারাদেশ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারিতে অভিযান চালায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অস্বাস্থ্যকর পরিবেশ, নিষিদ্ধ রং ব্যবহার এবং নানান অনিয়মের অভিযোগে ‘শামস ফুড বেকারি’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

​সোমবার (৯ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস এর নেতৃত্বে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের সমন্বয়ে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

​অভিযানে বেকারির ভেতরে বহুমুখী অনিয়ম ও অসঙ্গতি পরিলক্ষিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য খাবারে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার,​অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট ও রুটি প্রস্তুত করা,​পঁচা ও নোংরা পরিবেশে সংরক্ষিত ব্রেড পুনরায় ব্যবহারের জন্য সংরক্ষণ করা,​ ময়লাযুক্ত ট্রেতে খাদ্য প্রস্তুত এবং তেল মেশানোর জন্য রঙের ব্রাশ ব্যবহার,​ কারখানার পাশে ময়লার ভাগাড় থেকে তীব্র দুর্গন্ধ ও মাছি ছড়ানো, অধিকাংশ পণ্যের বিএসটিআই (BSTI) সনদ না থাকা এবং মোড়কে পণ্যের উপাদান বা সঠিক তথ্য উল্লেখ না করা,​ মিক্সিং মেশিন ও বাসনপত্র অত্যান্ত নোংরা ও তেলচিটে থাকা,​খাবার ঢাকার কাজে ময়লা ও কালিযুক্ত খাবারের কাগজ ব্যবহার করা,​ মোড়কে অগ্রিম বা জালিয়াতির তারিখ প্রদান,​ নোংরা ও অপরিষ্কার ডিম সংরক্ষণ করা এবং ছত্রাকযুক্ত কাঠের টেবিলে খাদ্য প্রস্তুত করা,​ খাদ্য মজুদ করার স্থানেই স্টাফদের থাকার ব্যবস্থা করা এবং সার্বিকভাবে স্বাস্থ্যবিধি না মানা।

​নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় এসব অপরাধের দায়ে বেকারিটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইনসহ অন্যান্য সহযোগী স্টাফরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

রংপুর বিভাগের ৫৪ সাংবাদিক পেলেন কল্যাণ ট্রাস্টের অনুদান

বঞ্চিত, নির্যাতিত এবং পেশাদার সাংবাদিকদের আর্থিক অ...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩,  আহত ১৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীব...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা