ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

ট্রাম্পের ৪০ কোটি ডলারের প্রকল্প আটকে দিল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ নির্মাণ প্রকল্প স্থগিত করে দিয়েছে দেশটির একটি ফেডারেল আপিল আদালত।

শুক্রবার (৭ আগস্ট) ইউ.এস. কোর্ট অব অ্যাপিলস ফর ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিট এ বিষয়ে রায় ঘোষণা করে। আদালত জানিয়েছে, হোয়াইট হাউসের মতো ঐতিহাসিক স্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত কেবল নির্বাহী বিভাগের একক এখতিয়ার নয়, এ বিষয়ে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

রায়ে আদালত উল্লেখ করে, ‘প্রত্যেক প্রেসিডেন্টের মনে রাখা উচিত, তারা হোয়াইট হাউসে সাময়িক সময়ের জন্য দায়িত্ব পালন করেন, ভবনের মালিক নন। হোয়াইট হাউসে বিশাল কোনো বলরুম নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কংগ্রেসের, নির্বাহী বিভাগের নয়।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত বছর হোয়াইট হাউসের পূর্বাংশ (ইস্ট উইং) ভেঙে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের একটি বিশাল বলরুম নির্মাণের কাজ শুরু করা হয়। তবে প্রকল্প শুরুর আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।

ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করে ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণকারী সংগঠন ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন। তিন বিচারপতির বেঞ্চে দুই বিচারপতি প্রকল্প স্থগিতের পক্ষে মত দেন।

তবে এই রায়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। এর জন্য তার আইনজীবীদের হাতে রয়েছে ১৪ দিন সময়। নির্ধারিত সময়ের মধ্যে আপিল না হলে আপিল আদালতের রায়ই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশনের প্রেসিডেন্ট ব্রেন্ট লেগস। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থাপনাগুলো নিয়ে মতামত দেওয়ার অধিকার নাগরিকদের রয়েছে এবং আদালতের এই সিদ্ধান্ত সেই অধিকারকে স্বীকৃতি দিয়েছে।

অন্যদিকে, আদালতের সিদ্ধান্তের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আপিল আদালতের রায়কে ‘অন্যায্য’, ‘ভয়ঙ্কর’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, প্রস্তাবিত বলরুমটি শুধু একটি অনুষ্ঠানস্থল নয়, বরং এটি নিরাপত্তা ব্যবস্থার অংশ, যেখানে বোমা আশ্রয়কেন্দ্র, চিকিৎসা সুবিধা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা থাকবে।

ট্রাম্প আরও বলেন, সুপ্রিম কোর্টে আপিল করে তিনি এই রায় বাতিলের চেষ্টা করবেন।

সূত্র : রয়টার্স

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা