সারাদেশ

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

পিরোজপুর প্রতিনিধি 

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ পিরোজপুর জেলা ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার (১১ আগস্ট) পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় বক্তারা গাজী নুরুজ্জামান বাবুলের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা এবং পিরোজপুরের মানুষের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁর কর্মময় রাজনৈতিক জীবন ও দেশপ্রেমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন এর সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, পৌর বিএনপির আহবায়ক শেখ শহীদুল্লাহ শহীদ, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, গাজী নুরুজ্জামান বাবুলের সন্তান গাজী কামরুজ্জামান শুভ্র প্রমুখ।

আলোচনা শেষে গাজী নুরুজ্জামান বাবুলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা