সারাদেশ

সুন্দরবনে জব্দকৃত কয়লার কার্গো জাহাজে আগুন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

সুন্দরবনের শরণখোলায় বন বিভাগের জব্দ করা কয়লাবাহী একটি কার্গো জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস সদস্যদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (১১ নভেম্বর) শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর হাড়বাড়িয়া থেকে বিদেশি কয়লা পাচারের পথে বনরক্ষীরা ভোলা নদীতে ৯ পাচারকারীসহ কার্গোটি আটক করে। এরপর থেকে শরণখোলা রেঞ্জের ভোলা নদী সংলগ্ন এলাকায় সেগুলো ত্রিপলে ঢেকে রাখা ছিল। কিন্তু বুধবার সকালে কয়লাভর্তি কার্গো থেকে হঠাৎ ধোঁয়া উঠতে দেখে আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন সংশ্লিষ্টরা। পরে ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, বুধবার সকালে বনরক্ষীরা শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন ভোলা নদীতে নোঙর করে রাখা কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভোলা নদীতে পাম্প মেশিন বসিয়ে ঘন্টাব্যাপী কয়লায় পানি দিয়ে ধোয়া নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। বড় ধরনের আগুনের দুর্ঘটনা এড়াতে কার্গো থেকে কয়লা নামানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে এসিএফ জানান।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আফতাদ ই আলম বলেন, কার্গোর নীচে কয়লার গরমে আগুন সৃষ্টি হয়ে ধোঁয়া বের হচ্ছিলো। ধোঁয়া নিয়ন্ত্রণ করা গেছে। অগ্নিদুর্ঘটনা এড়াতে দ্রুত কয়লা খালাস করার জন্য বনবিভাগকে পরামর্শ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, বনরক্ষীরা সুন্দরবনের ভোলা নদীতে টহলের সময় গত ১৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে ইন্দোনেশিয়ান ২৩০ টন কয়লাবোঝাই একটি মিনি কার্গোসহ ৯ জনকে আটক করেন। আটকরা মোংলার জয়মনি এলাকায় মাদার ভ্যাসেল থেকে কয়লাবোঝাই করে নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের মধ্যে দিয়ে অন্য কোথাও পাচার করে নিয়ে যাচ্ছিলো। তারা কয়লার কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে শরণখোলা থানায় একটি মামলা করে ৯ আসামিসহ কয়লাবোঝাই কার্গোটি শরণখোলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মামলার আসামিরা বর্তমানে বাগেরহাট কারাগারে রয়েছে বলে এই কর্মকর্তা জানান।

শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, জব্দ করা কার্গোর কয়লা শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন সুন্দরবনের পাশে নামানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

সুন্দরবনে জব্দকৃত কয়লার কার্গো জাহাজে আগুন

সুন্দরবনের শরণখোলায় বন বিভাগের জব্দ করা কয়লাবাহী এ...

উলিপুরে চুরি-মাদক নিমূলে এলাকাবাসীর গণস্বাক্ষরসহ থানায় অভিযোগ

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার কয়েকটি এলাকায় কিশোর গ্য...

মাদ্রাসায় আগুনে অসুস্থ ৭৬ শিক্ষার্থী ছাড়পত্র পেল : ভেন্টিলেটরে ১ জন

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা