সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছে ছাত্রদল। বুধবার (১১ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এ মিছিল হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের উত্তর তেমুহনী (আফনান চত্বর) থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনীতে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিল থেকে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন শ্লোগান দেওয়া হয়েছে।

মিছিলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান অভি, যুগ্ম আহ্বায়ক আকবর মুন্না, জিদান চৌধুরী, রাহাত উজ জামান, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরন, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব বাহাদুর হোসেন নোবেল, সদর পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, 'যারা স্বপ্ন দেখছে শেখ হাসিনা আসবে তাদের উদ্দেশ্যে বলতে চাই, শেখ হাসিনা আসবে না। যারা শেখ হাসিনা দেশে আসবে বলে নৈরাজ্য সৃষ্টি করেছে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে।'

তারা আরো বলেন, 'যারা গুপ্তভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছেন তাদেরকে বলতে চাচ্ছি, আমাদের লক্ষ্মীপুরকে লক্ষ্মী, সুন্দরভাবে এবং শান্তিপূর্ন ভাবে রাখতে চাচ্ছি। অবৈধ হাসিনা যেভাবে বাংলাদেশে নৈরাজ্য চালিয়েছে তা আর হতে দেওয়া হবে না। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল ইনশাআল্লাহ প্রস্তুত আছি।'

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

সুন্দরবনে জব্দকৃত কয়লার কার্গো জাহাজে আগুন

সুন্দরবনের শরণখোলায় বন বিভাগের জব্দ করা কয়লাবাহী এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা