ছবি: সংগৃহীত
খেলা

ক্রিকেটারদের আলটিমেটামের মুখে নাজমুলকে অব্যাহতি দিল বিসিবি

সান নিউজ অনলাইন

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে এম নাজমুল ইসলামকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আজ বিকেলে এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি।

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন ক্রিকেটাররা। বুধবার রাতে ক্রিকেটারদের সংগঠন কোয়াব নাজমুলের পদত্যাগ দাবি করে খেলা বয়কটের আলটিমেটাম দেয়। আজ দুপুরের মধ্যে পদত্যাগ না করলে ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নাজমুল পদত্যাগ না করায় ক্রিকেটাররা দুপুর ১টায় শুরু হওয়া বিপিএলের ম্যাচ বর্জন করেন।

এরপর বিকেলে আরেক দফা সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা নাজমুলের পদত্যাগের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানান। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক সিদ্ধান্ত চাওয়া হয়।

এই ঘটনার কিছুক্ষণ পরই বিসিবি এক সংবাদবিজ্ঞপ্তিতে জানায়, নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পর্যালোচনা এবং বোর্ডের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে বিসিবি সভাপতি তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিসিবি আরও জানায়, এই সিদ্ধান্ত বিসিবি গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদের আওতায় সভাপতির ওপর অর্পিত ক্ষমতাবলে গৃহীত হয়েছে। বোর্ডের কার্যক্রম যেন নির্বিঘ্ন ও কার্যকরভাবে পরিচালিত হয়, সে লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই অর্থ কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন বলেও সংবাদবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা