সারাদেশ

শিবচরে আ’লীগের নাশকতা ও অগ্নি সন্ত্রাস প্রতিরোধে বিএনপির যৌথ সভা

শফিক স্বপন, মাদারীপুর

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় শিবচর পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংস্য জাহান্দার আলী মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য শচীব সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জহের গোমস্তা, মাদারীপুর জেলার আহবায়ক কমিটির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ হান্নান মিয়া শিবচর পৌরসভা বিএনপির সদস্যসচিব আজমল হোসেন খান সেলিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিবচরের শান্তিশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী সন্রাসি আওয়ামিলীগের সাথে আতত করলে তাদের গায়ের পোশাক খুলে নেবো, তিনি বলেন সেখ হাসিনা বিশ্বাস ঘাতক ১৪ মানুষকে হত্যা করে নিজের আত্নীয় স্বজন নিয়ে পালিয়ে গেছেন, তার হুকুমে কেহ রাস্তায় না নামার অনুরোধ করেন, আমামী ২৮ তারিখে মাদারীপুর জেলার বিএনপির নেতা কর্মি নিয়ে গোপালগঞ্জ থাকবেন গোপালগঞ্জের মানুশের জান মাল নিরাপত্তার নিশ্চিত করতে, পিলাখানা হত্যা ও শাপলা চত্বর নিরীহ মানুষকে হতয়ার বিচারের রায় কার্যকরের জন্য সেখ হাসিনা দেশে আনতে হবে,শিবচরে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, দলের সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। অতীতের মতো যেকোনো রাজনৈতিক পরিস্থিতি নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবেল।

সভাপতির বক্তব্যে শাহাদাত হোসেন খান বলেন, শিবচর উপজেলায় কোনো ধরনের নাশকতা করতে দেওয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে। গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, পৃথিবীতে সবকিছুকে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। বন্দুকের ভয়, গুলির ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। সভায় বক্তারা কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। একই সঙ্গে শিবচরের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

রুয়েট শিক্ষকদের ২৫ শতাংশ সময় গবেষণায় দেওয়ার আহ্বান উপাচার্যের

শিক্ষকদের পাঠদান ও পড়াশোনার পাশাপাশি গবেষণায়ও পর্য...

নাগরিক সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: রাসিক প্রশাসক

রাজশাহী সিটি কর্পোরেশনের(রাসিক) পরিচ্ছন্নতা ও বর্...

শিবচরে আ’লীগের নাশকতা ও অগ্নি সন্ত্রাস প্রতিরোধে বিএনপির যৌথ সভা

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্...

দ্বিতীয় দিনে ব্যাটে-বলে দাপট দক্ষিণ আফ্রিকার

সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় টেস্টের দ্বিতীয়...

সাটুরিয়ায় স্কুল ছাত্রীকে শীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

মানিকগঞ্জের সাটুরিয়ায় চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা