ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক

‘মুসলিম-বিদ্বেষ কোনো ব্যক্তিগত ঘৃণা নয়, বরং সহিংসতাকে বৈধতা দেওয়ার বৈশ্বিক অস্ত্র’

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মুসলিম-বিদ্বেষকে নিছক ব্যক্তিগত সংস্কার বা সামাজিক বৈষম্যের গণ্ডিতে আটকে রেখে দেখার সুযোগ নেই; বরং এটি এমন একটি সুসংগঠিত বর্ণবাদী ক্ষমতাকাঠামো, যা মুসলমানদের ওপর চালানো ধ্বংসযজ্ঞ ও গণহত্যাকেও বৈশ্বিক রাজনীতিতে স্বাভাবিক ও গ্রহণযোগ্য করে তুলছে।

সম্প্রতি এক বিশ্লেষণে এমন চাঞ্চল্যকর ও তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন মুসলিম-বিদ্বেষী বর্ণবাদ বিষয়ক প্রখ্যাত গবেষক ড. আমিনা শরিফ।

নিরাপত্তার হুমকি’র তকমা ও সামরিক আগ্রাসনের বৈধতা :

ড. আমিনা শরিফের বিশ্লেষণে উঠে এসেছে যে, গাজা, ইরান কিংবা লেবাননে বর্তমানে যে ভয়াবহ ধ্বংসলীলা চলছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দীর্ঘকাল ধরে চলে আসা একটি বৈষম্যমূলক ব্যবস্থারই নির্মম বহিঃপ্রকাশ।

এই কাঠামোয় মুসলিম জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে বৈশ্বিক নিরাপত্তার জন্য ‘হুমকি’ হিসেবে চিহ্নিত করা হয়। এর ফলে তাদের ওপর চালানো যেকোনো দমন-পীড়ন বা সামরিক অভিযানকে ‘নিরাপত্তা রক্ষার স্বার্থে’ জায়েজ করে নেওয়া অত্যন্ত সহজ হয়ে পড়ে।

গবেষক আরও উল্লেখ করেন, এই পুরো ব্যবস্থার মূলে কাজ করে ‘মুসলিম সন্ত্রাসী’ নামক একটি বদ্ধমূল ও নেতিবাচক ধারণা। এই তকমার মাধ্যমে মুসলমানদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন বা রাজনৈতিক অবস্থানকেও সহজাতভাবে বিপজ্জনক হিসেবে উপস্থাপন করা হয়।

এর ভয়াবহতা কেবল নজরদারি, গণগ্রেপ্তার বা কাঁটাতারের সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; বরং সরাসরি যুদ্ধ চাপিয়ে দেওয়া, আন্তর্জাতিকভাবে একঘরে করে রাখা এবং মানুষের বেঁচে থাকার মৌলিক অবকাঠামো ও পরিবেশ ধ্বংসের মতো চরম পদক্ষেপের মধ্য দিয়েও তা প্রকাশিত হয়।

‘প্যালেস্টাইন বুমেরাং’ ও সংঘাতপূর্ণ অঞ্চলের অভিন্ন চিত্র :

ফিলিস্তিন প্রসঙ্গ টেনে ড. আমিনা জানান, আধুনিক বিশ্বের নানাবিধ নিয়ন্ত্রণপ্রযুক্তি, নজরদারি ব্যবস্থা ও দমন-পীড়নের কৌশলগুলোর প্রথম পরীক্ষাক্ষেত্র হলো ফিলিস্তিন।

সেখানে এসব কৌশল ঘষামাজা করে নিখুঁত করার পর পৃথিবীর অন্যান্য প্রান্তে তা রপ্তানি ও প্রয়োগ করা হয়—যে প্রক্রিয়াকে তিনি ‘প্যালেস্টাইন বুমেরাং’ নামে অভিহিত করেছেন।

তার মতে, ইরান, লেবানন, কাশ্মীর, সিরিয়া, ইয়েমেন, ইরাক কিংবা আফগানিস্তানের মতো অঞ্চলগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট আলাদা হলেও এদের সবার ক্ষেত্রেই একটি সাধারণ সূত্র কাজ করে। আর তা হলো—স্থানীয় মুসলিম জনগোষ্ঠীকে সম্ভাব্য বিপদ হিসেবে দাঁড় করিয়ে তাদের ওপর চাপিয়ে দেওয়া অবর্ণনীয় দুর্ভোগ ও সহিংসতাকে বিশ্বদরবারে ন্যায্যতা দান করা।

অস্তিত্ব ও মর্যাদা রক্ষার নিরন্তর সংগ্রাম :

পরিশেষে ড. আমিনা শরিফ জোর দিয়ে বলেন, মুসলিম-বিদ্বেষের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানে কেবল একটি নির্দিষ্ট ধর্মের মানুষের পক্ষ নেওয়া নয়; বরং এটি সামগ্রিকভাবে মানুষের জীবন, আত্মমর্যাদা এবং মৌলিক মানবাধিকার সুরক্ষার লড়াই।

যে বৈষম্যমূলক ব্যবস্থা পুরো একটি জনগোষ্ঠীকে অকালমৃত্যু ও নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকির মুখে ঠেলে দেয়, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও ধারাবাহিক প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি।

ন্যায়বিচার প্রতিষ্ঠার এই পথ কণ্টকাকীর্ণ এবং এর ভবিষ্যৎ অনিশ্চিত জেনেও, মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে এই লড়াই থামিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই বলে তিনি মন্তব্য করেন।

সূত্র: মিডল ইস্ট আই



সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

ওয়েলিংটনে ভারতের রানের বন্যা!

ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকে...

শমশেরনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মার্কেট পুড়ে ছাই

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি...

‘মুসলিম-বিদ্বেষ কোনো ব্যক্তিগত ঘৃণা নয়, বরং সহিংসতাকে বৈধতা দেওয়ার বৈশ্বিক অস্ত্র’

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মুসলিম-বিদ্বেষকে নিছক ব্যক্তিগত সংস্কার বা সামাজিক বৈষম...

পালরদী নদী ভাঙনে বিলীনের পথে সড়ক, ঝুঁকিতে ১০ গ্রামের মানুষ

​মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পালরদ...

ইউক্রেনে ভয়াবহ রুশ বিমান হামলায় নিহত ১৪

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর পার্শ্ববর্তী এলাকায় নতুন করে বড় ধরনের হামলা চ...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা